-
অভিনয়।
বাবা আজক এনো প্লিজ, অনেকদিন ধরে বলছো এনে দিবে তবু দিচ্ছোনা।
কথা গুলো শুনে মুখ কেমন শুকিয়ে যায় উসমান সাহেবের। মেয়েটা অনেকদিন হলো একটা নতুন জামা চাচ্ছে। অথচ সংসারের যে অবস্থা, চাল আছে তো ডাল নেই। তেল আছে তো নুন নেই। এই অবস্থায় মেয়েকে জামা কিভাবে কিনে দিবে সেই চিন্তায় মুখ শুকিয়ে যায় উসমান সাহেবের। প্রতিদিন মিথ্যে আশায় আশাবাদী করে রাখতেও ভালো লাগেনা তার অথচ মেয়েকে সাহস করে বলবে যে টাকা নেই সেই সাহস ও করে উঠতে পারছেনা উসমান সাহেব। এ কি বিপাকে ফেলেছো খোদা, কি করি আমি এখন, মনে মনে বিড় বিড় করতে থাকেন উসমান সাহেব।
উসমান সাহেবের মুখ দেখে কিছু একটা আচ করতে পারে সদ্য কৈশরে পা রাখা আরু। বাবার শুকিয়ে যাওয়া মুখ দেখে তার ছোট্ট মন আচ করে নেয় বাবার অবস্থা।
ক্ষীন কন্ঠে বলে উঠে, থাক বাবা আমার জামা লাগবেনা, আগের গুলো এখনো নতুন এর মতই আছে। একটু ধুয়ে আয়রন করে নিলেই দিব্যি আরো একবছর পার করে দেওয়া যাবে। আমি এমনি মজা করেছি বাবা আমার জামা লাগবেনা তুমি চিন্তা করোনাতো তোমার চিন্তিত মুখ দেখতে ভালো লাগেনা। এই দেখো তুমি আবার ছাতা নিতে ভুলে গেছো মেঘের অবস্থা খারাপ বাবা, যেকোনো সময় বৃষ্টি হতে পারে। থামো ছাতাটা এনে দেই। বলেই ভিতর ঘরে চলে যায় আরু। তার চিৎকার করে কাদতে ইচ্ছে করছে, কেনো এত গরিব তারা, কেনো। ছোট্ট আরু খুব অভিমান করে তবে বাবার উপরে নয়, কার ওপরে তার অভিমান সে নিজেও জানেনা।উসমান সাহেব অবাক চোখে তাকিয়ে থাকেন আরুর দিকে, মা মরা মেয়েটা কবে এত বড় হয়ে গেলো বুঝতেই পারেননি তিনি। বুক ফেটে কান্না আসে তার, মেয়ে শখ করে একটা জামা চেয়েছে তাও দেওয়ার মত ক্ষমতা তার নেই এত অপয়া কেনো তিনি। মনে মনে ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে জল এসে পরেছিলো খেয়াল করেননি।
একি বাবা তুমি কাদছো নাকি?
তড়িঘড়ি করে চোখ মোছেন উসমান সাহেব। নারে মা, ওই চোখে আসলে পোকা পরেছিলো তো বড্ড পোকা হয়েছে আজকাল।
আরু বুঝতে পারে বাবা কাদছিলো, তবে সে কিছু বললোনা, বলবেই বা কি, সে নিজেই অতি কষ্টে চেপে রেখেছে তার উথলে আসা কান্নার ঢেউ।আসিরে মা, সাবধানে থাক। দেখি কিছু জোগার যন্ত্র করতে পারি নাকি। মাথা নিচু করে উঠোন বেয়ে রাস্তায় নামেন উসমান সাহেব। আজকের দিনের ব্যাবস্থা করতে হবে।
বিশাল এক অভিনয় ঘটে গেলো বাবা- মেয়ের মাঝে। তাদের মত মানুষদের এই সংসারে অভিনয় টাই ভরসা নইলে কবেই বিলীন হয়ে যেতেন।
বেলা পরছে, তাড়াতাড়ি পা চালাতে লাগলেন উসমান সাহেব গন্তব্য জানা নেই।
লেখাঃ উসমান3 Comments
Friends
নন্দিনী
@nandini-chowdhuri
Mahmuda Sultana
@mahmudamahi
Prithula Zaman
@prithula
Shaikh-Mohidul-Islam
@shaikh-mohidul-islam
Md Tashnim Rahman
@wire-taseen
Reza e Rabbi
@rabbi121
Mesbah-Ahmed
@mesbah-ahmed
Rafiq-Ullah
@rafiq-ullah


এই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা! যত কষ্টই হোক ঠিকি হাসতে জানি!