-
আমি এমন কেন?
———————————-আমি এমন কেন?
আমায় ভালো রাখার জন্য কেউ বদলে গেলে আমি মেনে নিতে পারি না…
আবার কারো বদলে যাওয়ার জন্য কষ্ট পেলেও আমি মেনে নিতে পারি না……আসলেই আমি এমন কেন?
আমায় খুশি রাখার জন্যে কেউ ভালোবাসি বললেও আমি মেনে নিতে পারি না…….
আবার কারো ভালোবাসার জন্য আঘাত পেলেও মেনে নিতে পারি না……বুঝিনা আমি এমন কেন?
কারো পুরো পৃথিবীটা আমায় দিলেও মেনে নিতে পারি না……
আবার সেই পৃথিবীটা কেড়ে নেয়ার জন্য কষ্ট পেলেও মেনে নিতে পারি না …..তবে কি আমি পাগল?
যার মাধুর্য সিক্ত কথা পছন্দ না
নাকি আমি এমন যে
অকারণে কেউ আত্মকথা আড়াল করে
মন রাখা চেতনায় কাছে আসলে মেনে নিতে পারি না……..
হয়তো শুধু মন রক্ষার্থে বদলটা চাই না……..তবে কি আমি ছন্নছাড়া?
যার ভালোবাসা সহ্য হয় না
নাকি আমি এমন যে
কারো কথা যদি তার মনের রঙে
রাঙানো না থাকে তাহলে মেনে নিতে পারি না…….
হয়তো মন ভোলানো অভিনয়টা চাই না……তবে কি আমি জেদি?
যার একটা পৃথিবী দখল করতেই হবে
নাকি আমি এমন যে
শুধু অন্যের পৃথিবীটাকে নিজের নয়
নিজের পৃথিবীটাকেও তাকে দিতে পারি না বলে মেনে নিতে পারি না……
হয়তো আমি শুধু তার পৃথিবীর বোঝাটাই সইতে চাই নিজের টা আর না……..24 Comments-
-
আমি এমন কেন? কেউ ভালো লিখলে মেনে নিতে পারি না… আবার কেউ আমার চাইতে খারাপ লিখলেও মেনে নিতে পারি না! আসলেই আমি কেমন যেন!
পাঠান্তে ভালো লাগার অনুরণন হচ্ছে হৃদয় প্রতিটি রন্ধ্রে….. -
-
-
-
-
-
-
-
পাগল মন রে
মন কেন এত কথা বলে
ও পাগল মন,মন রে
মন কেন এত কথা বলে
আমি বা কে আমার
মনটা বা কে ?
আজো পারলাম না
আমার মনকে চিনিতে ।।
-
Friends
Md. Safi Mahmud
@safimahmud
md-hujaif
@md-hujaif
Kanej-Roksana
@kanej-roksana
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Md.Jahangir Alom
@jalom2621gmail-com
আইভি হাসান
@ivy_hasan
শহিদুল ইসলাম
@shahidulislam
ইকবাল আহমেদ
@iqbal
Rafiur Nishan
@kurianonolatzi



অসাধারণ লিখেছেন