-
বাবাকে মনে পড়ে
রেহানা আকতারবাবার মুখটা পড়ে মনে
শত কাজের ফাঁকে ও
ক্ষণে ক্ষণে
শুধুই পড়ে মনে।বাবার মতো পৃথিবীতে
এমন কেহ নাই
নিংড়ে দিবে ভালোবাসা
যা আছে পুরোটাই ।মেয়ের চোখের পানি
বাবা সইতে নাহি পারে ,
চাওয়ার আগেই সব আবদার
পূরণ তাই করে।মেয়ের মুখের হাসি দেখলে
পায় যে বাবা সুখ ,
ভুলে যায় লুকিয়ে থাকা
সকল রকম দুখ।আজ আমার কত আবদার
কাহার কাছে বলি ?
বলো বাবা – তোমার কাছে
আসবো নাকি চলি ?চোখের পানি গড়িয়ে পড়ে
কেহ দুঃখ বোঝে নাকো,
থাকলে তুমি বলতে আমায়
কাঁদছো কেন মা-গো ?বলো -তোমার কি চাই
করবো আমি হাজির ,
খুঁজবো আমি , আরো পাঠাবো
সকল উজির -নাজির।এমন কি আছে দামি ?
হোক না হীরা -রতন ,
হবে কি দাম মাগো তোমার
চোখের পানির মতন।6 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin


বাবা সত্যি খুব দামী! আর বাবার কাছে সব থেকে দামী তার রাজকন্যা!