-
যেথায় ব্যর্থ আমার পড়াশোনা
আজ আমি পড়াশোনায় ব্যর্থ কেনো জানেন?
টাকা উপার্জন করতে পারছি না বলে,
সংসারের হাল ধরতে পারছি না বলে,
আজ চাকরির বাজার অনেক কঠিন বলা চলে,
লোকে বলে সরকারি চাকরি পেতে,
ঘুষ দেয়া লাগে আর সাথে থাকা লাগে মামা !
আমি মধ্যবিত্তের সাধারন সন্তান,
পড়াশোনায়ও তেমনি সাধারণ বলা চলে।
১৮- বছরের পড়াশোনা জীবনে-
মা-বাবার কত টাকা নষ্ট করেছি জানেন?
তা-তো আমারও অজানা বটে!
শুধু টাকা না কত সময়ও
নষ্ট করেছি এর পিছে।
তবুও পাই নাই আমি চাকরি,
পাই নাই একটু সস্তি!
বলবেন হয়তো-আমার মেধা নেই,
পড়াশোনা করি নাই,পরিশ্রম করি নাই!
কিন্তু আমি বলবো-এর সব-ই করেছি আমি!
আমি ভাবি এই মুখস্থ বিদ্যা আমার কি
কাজে লাগে?
যেখানে আমি মুখস্থ বিদ্যা দিয়ে পাই না চাকরি,
আবার করতে পারি না শ্রমিকের মতো কাজ !
এখানে বৃথাই আমার কর্মজীবন,
বৃথাই আমার শিক্ষাজীবন!
সকলের লাথি-ঝাঁটা খাওয়ার পরে
অবশেষে মিললো একটা বেসরকারি চাকরি!
যেখানে অনেক পরিশ্রম করে আমি দিন ২০০০৳ পাই
সেখানে মুখ্য শ্রমিক তাঁর কাজের মূল্য পায় দিন ৬০০০৳ করে!
আপনারা হয়তো বলবেন আমি পড়াশোনায় খুঁজি লাভ
তাহলে আমি বলবো-আমরা ছোটবেলা থেকে
এতো পড়াশোনা করি কেন জানেন?
সরকারি চাকরি পাওয়ার আশায়,
টাকা উপার্জনের আশায়।
আবার যাদের কাছে পড়ি ,
তারা পড়ায় কেন জানেন!
টাকা উপার্জনের আশায়!
তাহলে বলেন আমার দোষটা কোথায়!
আমি যদি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি,
তাহলে বলবো-পড়াশোনা
টাকা উপার্জনের জন্য নয়!
পড়াশোনা জ্ঞান অর্জনের জন্য!
এমন জ্ঞান অর্জন করতে হবে
যেটা শুধু পরীক্ষা-ই না বরং
বাস্তব জীবনেও কাজে আসবে।
7 Comments
Friends
Sirazam-Munira
@sirazam-munira
Tofajjol Kader Somon
@somon
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed
সালমান সাদিক
@salmansadique
Fahmida-Reea-Fahmida-Reea
@fahmida-reea-fahmida-reea
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
র. জামিল
@r-jamil
Borno
@biborno
মৈত্রী সাহা
@maitri-s


বাস্তবতার চাবুক খুব সুন্দরভাবে কষেছেন প্রিয়… পুরোও লেখাটা যেন একটা সম্পূর্ণ
সাংঘর্ষিক যৌবনের কথা ব’লে গেল… শুভেচ্ছা ও মুগ্ধতা…