-
আমি কেউ নই-০৪
উঠে আসলাম ও আমাকে এগিয়ে দিলো কতক্ষণ তারপর হুট করে এক আড়ালে নিয়ে কিস করতে চাইলো। বাধা দিলাম। কিন্তু ওর সাথে বেশিক্ষণ পারলাম না। জোর করেই করলো এক প্রকারে।
পরে বাসে উঠিয়ে দিয়ে চলে গেলো। আমি ভেবে পাচ্ছি না আসলে কি চাচ্ছে ও,মাঝে মাঝে রিহানকে বুঝতে পারি না। ও কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি সব অভিনয়। আর কখনো গায়ে হাত পর্যন্ত দেয় না সে কিস করার জন্য জোর করে,এ তো পুরাই অন্য এক রিহান যাকে আমি চিনি না। ভাবছিলাম খুব। হেলপার তিনবার টাকা চাইতে এলেও কোনো হুঁশ নেই আমার আমি অন্য এক জগতে হারিয়ে গেছি,যে জগতে এক মানুষশুন্য জায়গা যেখানে কেউ কথা বলতে পারে না। খালি সবাই তাকিয়ে দেখে। আমি প্রতি পলকে শুধু ওকেই দেখি আমার রিহান তৃষ্ণার্ত। সে আমার নেই, কেউ নেই আমার, বাসায় এসে দেখি বাসায় বিয়ের বাজারের লিস্ট করা হচ্ছে, ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কেউ বুঝতে পারলো না ছেলেরা কি তবে এমনই তারা তৃষ্ণার জন্য ছোটে। আমি যে আর পারছি না। রুমে গিয়ে ফ্যান ছেড়ে দিলাম ফুল করে, আয়নার সামনে দাড়িয়ে আছি, নিজেকে দেখছি.. কতটা বদলে গেচি আমি চোখের নিচে রাত জাগা ছাপ,চুলগুলোর যত্ন নেই, খাবনরের প্রতি অনীহাতে শরীর শুকিয়ে গেছে, বেচে আছি যে কেনো তা এক সৃষ্টিকর্তাই জানেন আমাকে এখনো জানান নি, জানিয়ে দিলে সে কাজটা করে পৃথিবী থেকে বিদায় নিতাম, ভালোবাসা, প্রেমের মতো কষ্ট কোথাও নেই। ফুপিয়ে কাদতে লাগলাম আমি যে আর পারছি না, চোখের পানি দেখার কেউ নেই, রিহানও আমায় বুঝতে পারলো না, সেই তখন থেকে দরজায় তালে তালে ঠক ঠক ঠক শব্দ, এই নিপু দরজা খোল নিপু রে, ও নিপু, দরজা খোলের মতো শক্তি শরীরে পাচ্ছি না, এতো দুর্বল হয়ে গেছি আমি, মন দুর্বলে মানুষ অসহায় হয়ে পড়ে। নিজের অচান্তে রাগে ক্ষোভে চিৎকার দিয়ে বললাম ” আমি দরজা খুলতে পারবো না। যাও তোমরা, আমাকে একা থাকতে দাও, আমি বাঁচতে চাই” আমাকে বাচতে দাও, বলে শুয়ে আছি, পাথরের মতো হয়ে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে। মা কেঁদে দিয়ে বললেন ” নিপু মা আমার তোর কি হয়েছে? নিপু তুই ছাড়া আমার আর কেউ নেই রে মা। কি হয়েছে বল মা। তুই দরজা খো ল মা, নিপুরে ও সোনা মা আমার,
মা দরজার সামনে ঠুকরে কেঁদে উঠলো সহ্য করতে পারি না মায়ের কষ্ট। দরজা খুলে দিলাম, মা ওমনি আমায় জরিয়ে ধরে কেদে উঠলেন, পৃথিবীর সবচেয়ে বড় শান্তি মনে হয় মায়ের কাছে আমানত। আমি আর থাকতে পারলাম না কেদে একাকার হয়ে গেলাম। মা যে কতক্ষণ জরিয়ে ধরে ছিল আমায় সেটা আমার অজানা। প্রিয় শান্তি আমার মায়ের কাছে, বাবার আদর কখনো পাইনি, টাকা দিয়ে দায়িত্ব পালনে তিনি সীমাবদ্ধ ছিল সাথে কঠোর শাসন, মাইর ই ছিল বাবার কাছে পাওয়া। বাবাকে প্রচুর ঘৃনা করি, মায়ের প্রতি নৃশংসতা আমার চোখ জুরে ছাপিয়ে রয়েছে, ভয়ংকর ভাবে মারতো, মা অনেক কষ্টে আমাকে বড় করেছেন, বিশ্ববিদ্যালয়ের কোচিং করার মতো ও টাকা ছিল না। একা একা যতটুকু পেরেছি নিজে চেষ্টা করেছি, ঢাবিতে ০.২৫ ফেল
জাবিতে মেরিটই আসলো না। রাজশাহী সিলেকটেড হইনি, বিইউপিতেও এপ্লাই করতে পারি নি, চবিতে জিকেতে ফেল, সাতকলেজের রেজাল্ট দিবে সামনের মাসে ১০ তারিখ। আমি আশা ছেড়ে দিছি, বাবা প্রচুর কথা শুনাতো ফোন করে সে জন্য ফোন আর ধরি না। মায়ের মুখ দেখে নিজের ভিতরে কষ্ট গুলো চেপে রাখতে পারলাম না৷ সব বলে দিলাম।4 Comments
Friends
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Md. Habibur Rahman
@habib
Khandokar-Mariatul-Islam
@khandokar-mariatul-islam
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
Fatema-Kasem
@fatema-kasem
Arif-Ahmed
@arif-ahmed
Kibria jahan anaana
@ananna
অপরিচিতা আমি
@opo-ri-1001


গল্প হচ্ছে বাক্যের নিপুন খেলা। লিখে যাও। অভিনন্দন।