-
বিধুনন
হাসনাত সৌরভ
=================================– বাঁশিটা দেবে?
– নাও
– তুমি বাঁচবে কি নিয়ে?
– সুর
– বাঁশি ছাড়া সুর উঠবে কোথায়? তুমি তো বোবা!
– প্রাণে।
– বাজাবে কিসে? গাইবে কিসে?
– প্রাণেবাঁশিওয়ালার কাছে বাঁশিটা সত্যিই বিক্রি করে দিল হুরমত। সেই পয়সায় মেয়েটার জন্য নতুন জামা কিনে আনল। সস্তা, ভীষণ সস্তা, কিন্তু নতুন। পরেরদিন সকালে উঠে নদীর ধারে গিয়ে বসল। তার বাঁশি নেই। কণ্ঠ নেই। প্রাণে ঢেউ লাগছে সুরের। কি করে সে? বাঁশি বাজিয়ে ভিক্ষা করেই তো দিন চলত তার।
একটা হোটেলে বাসন মাজার কাজ পেলো। রাতে বাসন মাজা শেষ করে সবাই যখন ঘুমায় সে হোটেলের টেবিলে তাল দেয়। চোখে জল ভরে আসে।
মালিক বলল, তুমি কি গান গাও?
সে মাথা নাড়ল। বলল ইশারায়, ‘‘আমি জন্ম বোবা নই। রোগে বোবা। আগে গাইতাম গান। পরে বাজালাম বাঁশি, যখন গলা গেল। মেয়েটার নতুন জামা কিনতে গেল বাঁশিও। তাই এখন প্রাণে জাগে সুর। হাতে দিই তাল।’’
মালিক বলল, বেশ। আমি দেখি যদি পাই সস্তায় কোনো বাঁশি।
হুরমত তাড়াতাড়ি হাত বাড়িয়ে বলল, না না। ওনি দেবে। উপরের দিকে ইশারা করে!
একদিন এক বাঁশিওয়ালা এলো দোকানে। ভাত খেল। বাঁশির ঝোলা থেকে বাঁশি বের করে দেওয়ালে হেলান দিয়ে বাজাতে লাগল।
হুরমত এসে বসল সামনে। তাল দিল। সুর উঠল জমে। দোকানের বাইরে লোক গেল দাঁড়িয়ে। মালিকের চোখে জল। কে এই কুহকী?
বাঁশির সুর থামল। লোকে অনেক টাকা দিয়ে গেল। মালিক সব হুরমতকে দিয়ে বলল, ‘নাও, কিনে নিও নতুন বাঁশি।’ সে ইশারায় বলল, না। উল্টো বাঁশিওয়ালাকে নেয়ার অনুরোধ করল। বাঁশিওয়ালা বলল, ‘তবে তুমি আমার থেকে একটা বাঁশি নাও!’
হুরমত নিলো না। বলল প্রভু যখন বুঝবেন, দেবেন।
সে কাজ করতে করতে বুড়ো হলো। তার দোকানের মালিকও বুড়ো। এখন তার যাওয়ার সময় এলো ঘনিয়ে। একদিন মালিক এসে বসল শিয়রে। বলল, ‘কই, তিনি তো দিলেন না বাঁশি!’
হুরমত হাসল। ইশারায় বলল, ‘‘দিয়েছে প্রাণে। আমায় করেছেন বাঁশি। তিনি বাজিয়েছেন সুখে দুঃখে। আমি শুধু দিয়ে গিয়েছি তাল। আজ বাঁশি ভাঙার সময় হলো। আমি আসি। মনে রেখো তাঁর দেওয়া নেওয়ার হিসাবে ভুল হয় না। আমরাই তাল কেটে ফেলি। সুর যায় এগিয়ে। আমরা যাই পেছিয়ে।’’
@হাসনাতের হস্তাক্ষর
9 Comments-
-
শুভেচ্ছা, মুগ্ধতা ও প্রেম… অদ্ভূত সুন্দর কথিকা… সুর অনুভব করতে যেমন যন্ত্রানুষঙ্গের প্রয়োজন নেই তেমন অন্তর্যামীকে অন্তরে পেতে শুধু প্রেমী হ’লেই হবে প্রেমানুষঙ্গের প্রয়োজন নেই… তাতে খালি ফেতনা…!
-
@anwar-parvez-nur-shishir একআকাশ ভালোবাসা
-
-
-
@prithula আপনার জন্যও অজস্র শুভেচ্ছা।
-
-
-
Friends
ফরহাদ আহমেদ
@forhad2004
সাব্বির হোসেন।
@shadowhunter3d
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
জিকরুল ইসলাম
@zikrul
ইফতিশা খানম
@eftishakhanam
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অসীম রহমান
@ashim_rahman
Prithula Zaman
@prithula


গল্পটা ছোট হলেও পড়ে খুব তৃপ্তি পেলাম! ভালোবাসা নেবেন প্রিয় গল্পকার!