-
ঘুম ঘুম চোখে শুনতে পেলাম
কানের কাছেই কোথাও যেন অনিয়মিত বিরতিতে অপরিচিত শব্দ হচ্ছে
পাত্তা না দিয়ে ভুলে যাওয়ার চেষ্টা করি বাকি সবকিছুর মত
সাথে সাথেই যেন দেখতে পেলাম নিজের একটা অবয়ব
বার বার বলছে চোখ খুলে গিয়ে দেখ
শব্দ কেন
কি সমস্যা
ঘুমিয়ে পড়িস না
জেগে ওঠ
ঠিক তক্ষুনি কোত্থেকে যেন বেরিয়ে এল নিজেরই আরেকটি অবয়ব
এসে বলছে না, চোখ খোলার দরকার নেই
তারচেয়ে বরং ঘুম উত্তম
ঘুমিয়ে থাক জাগিস না
দুজনের মধ্যে শুরু হয়ে গেল তর্ক যুদ্ধ
এমন অসাধারণ বিতর্ক পৃথিবীর ইতিহাসে আর হয়নি কখনো।
কথার পিঠে কথার লড়াই
যুক্তির পরতে নতুন যুক্তি
কেউ পারছেনা হারাতে কাউকে
কে জিতবে সেটা দেখাও হবে পরম সৌভাগ্যের ব্যাপার
আমি তখন নিরবে একমনে দেখে যাচ্ছি এই অপার্থীব খেলা
যেন হয়ে উঠেছি ঈশ্বর
কিন্তু, তখনো বুঁজে রেখেছি চোখ।১২০১০০২২
6 Comments
Friends
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
ইফতিশা খানম
@eftishakhanam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
Mahfuza Akhter
@mahfuzaakther2022
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Abdullah al noman
@shaonnoman
Drako Shajib
@drako


“ঘুমের ঘোরে স্বপ্ন আসে, স্বপ্ন জুড়ে দৈত্য হাসে”