-
খেলাঘর
জীবনসমূদ্রের নীরে
হাজারো তরঙ্গের ভিড়ে,
ভাসিয়ে রঙ্গীন ভেলা
শেষ করে সব খেলা,
একদিন যেতে হবে একা।
পিছে পড়ে রবে খেলাঘরে
কত শত বিন্দু, রেখা!
মায়াময় পৃথিবীর আলো
ধীরে ধীরে হয়ে যাবে ক্ষীণ।
এক বুক শূন্যতায় ভীড়ে
নিঃসীম আাঁধারে মিলাবে দিন।
কত পশরা, কত রকমারি
দিয়ে সাজানো থালা,
সব রংহীন , ধুধু বালিয়াড়ি
পড়ে রবে শুধু শূণ্য ডালা!
দুদিনের এই সাজানো পৃথিবীতে
যত বিভব, চাকচিক্য, যশ
কিছুই যাবেনা ক্লান্ত তিথিতে
যখন প্রয়াণে হবে সব বিবশ।
এত অল্পের এই খেলাঘরে,
সুখ দুঃখ হাসি কান্নার রথে,
হাসিমুখে যাই যুদ্ধ করে,
তবু এত কাঁটা পরতে পরতে,
মন ভেঙ্গে যায় ব্যথার ক্ষতে!
আলোর পাবন ছুঁয়ে যাক ভূবনে
নব্য প্রভাত জাগুক শুভ্রতার সিঞ্চনে।9 Comments-
খেলাঘর আর তার নানা রঙ এর অপরূপ প্রকাশ। শেষটায় সব শেষ। চিরন্তনী সুরের সপ্রতিভ প্রকাশ। অভিনন্দন, সম্মানিত কবি।
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



খেলাঘর বাঁধতে এসেছি, মনের গভিরে…।