Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 7 months ago

    আশা

    আকাশ ভরা অজস্র তারা
    হাসিমুখে বাঁকাচাঁদ!
    মেঘের পালকে আনন্দের ধারা
    চারদিকে জোৎস্নার আহলাদ।

    আকাশে যখন খরার অঞ্জন,
    স্রোতহারা নদী শুস্কতার অনলে,
    মুদুময় বাতাস শুনায় গুঞ্জন
    নিরাশ মেঘে কাটিওনা ক্ষণ।
    আমি আছি পাশে গানে গানে
    উঠবে জেগে প্রাণে প্রাণে
    তেজস্বিনী বেগে শান্ত কল্লোলে
    বৃষ্টি এল রিমিঝিমি চপলে।

    বাঁকে বাঁকে এত ধূসরতা
    তবু আলো নিভেনি আকাশে
    অধীর মনে আনো দৃঢ়তা
    যত ধূলিকণা থাকুক বাতাসে

    নদীতে যখন বাতাস প্রতিকূল
    হৃদয়ে আনো সাহসের স্ফূরণ।
    নির্বান প্রাণে ফোটাও জীবনের মুকূল
    তবেই শুনবে বিজয়ের স্বনন।

    17
    10 Comments
Skip to toolbar