-
#Irobhothi
Emotionless Rima
অ্যারোভথি-IROBHOTHI
পর্ব-১৫ঃ
আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। রকি রীতিমতো একরকম শকের মধ্যে আছে। অ্যারোভথিকে স্যুটকেসে প্যাক করেছি ল্যান্ডিংয়ের আগে। নয়তো এতোক্ষণ অনেক প্রশ্ন করে বিরক্ত করতো। আমি নিজেই সবকিছু বুঝে উঠতে পারছিনা। তাই অ্যারোভথির প্রশ্নের উত্তর দিতে পারব না। তাই আগেই স্যুটকেসে পুড়ে রেখেছি। রকি আমাকে নিয়ে কোথায় যাচ্ছে কিছু বুঝতে পারছি না। একে কি আমার বিশ্বাস করা ঠিক হবে? না, দুঃশ্চিন্তা ঘন হয়ে আসছে। কোথায় নিয়ে যাচ্ছো রকি?— আপনাকে কেউ যেন খুঁজে না পায় সেখানে নিয়ে যাচ্ছি স্যার।
— সেইটা কোথায়?
— তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা ইলেকট্রোম্যাগনেটিক বোমা হামলায় ১০০০ স্কোয়্যার ফিটের মধ্যে কোন সিগন্যাল কাজ করে না। তৃতীয় বিশ্বযুদ্ধের ১৫০ বছর পর ও তার প্রভাব সমানভাবে রয়ে গেছে। এই এরিয়া আমার টিম খুঁজে বের করেছে। এইটা বর্তমান পৃথিবীর ম্যাপে নেই। আর এই এরিয়ার খবর কোন রিসার্চ রোবট ও খুঁজে বের করতে পারবেনা। আপনি একদম সেইফ থাকবেন স্যার।
— ( আমি কি বন্দি হয়ে যাচ্ছি? মাথায় নানা রকম চিন্তা দানা বাঁধছে। পৃথিবীর সবকিছু পাল্টে গেছে।কোন পরিচিত মুখ সামনে এলে হয়তো চিনতে পারতাম। কিন্তু যা দেখলাম সব রোবট। কাউকে চিনতে পারার সুযোগ নেই। আমার বাসা কোথায় ছিল সেইটা বের করাও মুসকিল। সাই এখন কোথায় আছে? বেঁচে আছে কি? না আমি এসব কি ভাবছি। ওদের কিছু হবে না। এই মুহূর্তে রকিকে সন্দেহ করা ও বোকামি হবে। এখানে একমাত্র রকি আমাকে চেনে। কিন্তু মুসকিল হলো রকিকে আমি চিনি না।) রকি, গাড়ি থামাও। এতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি কতদিন দেখিনি! আমি কল্পণাও করতে পারিনি এইরকম পরিবেশ এখনো পৃথিবীর বুকে রয়েছে। এযে আমার মায়ের শ্যামল রূপ। আহ! কি স্নিগ্ধ।পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হবো….
9 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi



ধন্যবাদ ম্যাম, আমার খুব ভালো লাগছে, আপনি বিশ্বাস হয়তোবা করবেন না, আমি এতদিন আসতে পারিনি কিন্তু বোর বার আপনার পর্ব পড়তে না পারার ব্যথাটা বুকে বেজেছে। ধন্যবাদ