Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 7 months ago

    না, তুমি ঠোঁটের খুব কাছে এসেও মুখ ফিরিয়ে নিলে রাগ হয় না
    বরং এই বিশ্বাসটা আরো অটুট হয় যে আজও প্রেমে অন্ধবিশ্বাস করা মানায়।
    তুমি যখন জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভুল করেও বুকের কাছে মুখ আনোনি
    সেদিনও আফসোস হয়নি।

    বরং তোমার প্রতারক প্রেমিকার ভাগ্যে গিয়ে চুমু খেয়ে আসতে ইচ্ছে করছিল—
    বেঈমানদের সাথেও বেইমানি করাটা যে পাপ, তা ভালোবাসা না, হলে বোঝাই যেতো না!
    তোমার জন্য রাতজাগা যত্নগুলোও যখন তোমার প্রেমিকার করা হেলাফেলার সামনে ফিকে পড়ে যায়!
    তখনও আমি মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে ভাবি, মানুষ এত একনিষ্ঠ কী করে হতে পারে!
    আমি তো কত লোককে সুবিধার জন্য ধর্মও পাল্টে নিতে দেখলাম!

    আমি তোমাকে ভালোবাসি তা ঠিক,
    কিন্তু তোমার ভালোবাসার ক্ষমতার কাছে গোহারার হারবো আমি নিশ্চিত!
    একটা মানুষ সব জেনে, সব বুঝেও দিনের পর দিন নিজেকে ব্যবহার হতে দিচ্ছে দেখে ভয় লাগে!
    ভালোবাসা কী সত্যই এত দূরারোগ্য ব্যাধি, যে একটা সুস্থ সবল মস্তিষ্কও আবেগে ভেসে যেতে পারে!
    আমি তোমাকে এ জীবনে প্রেমিক করে পেলেও এতটা বলিদান দিতে পারবো না
    হয়তো এই জন্যই আমি একতরফাতেই থেমে গেছি!

    মাঝেমধ্যে মনে হয় তোমার প্রেমিকার হৃদয় চিরে দেখি,
    কতখানি পাষাণ হলে নারী তোমার মতো প্রেমিকদের পায়ে ঠেলে দেয়!
    এদিকে আমি আমার অর্ধেক জীবন শরীর, অর্থ, কেরিয়ার সব বিসর্জন দিয়েও—
    পুরুষদের অসন্তুষ্ট হয়ে চলে যেতে দেখেছি।
    তুমি আসলেই রক্তেমাংসে গড়া মানুষ তো!
    নাকি একটা স্বপ্ন যা আমার মতো সব প্রেমহ্যাংলা নারী দেখে কিন্তু পূরণ হয় না।
    তুমি আসলে স্বপ্নই বটে।
    কারণ মানুষের প্রেম এত পবিত্র, হয় না।।

    15
    10 Comments
    • সহস্রবার বলে দিলেও, হয় না বলা শেষ
      তোমার পরে তুমি হবে আমার সর্বশেষ।।

      • আমার সকল নিয়ে বসে আছি
        সর্বনাশের আশায়
        আমি তার লাগি পথ চেয়ে আছি
        পথে যে জন ভাসায়

    • এতো এতো অনুভূতি শব্দে কিভাবে বাঁধেন বলুন তো ?আপনার লেখাগুলো টা এতটাই মনের কাছাকাছি যে শ্বাস ফেলতে ভুলে যাই। আপনার অনুভূতির রাজ্যে সঠিক অনুভূতি প্রকাশের শব্দ যে আমার জানা নেই।

    • খুব সুন্দর সুখ পাঠ্য হয়েছে। কবিবরকে ধন্যবাদ।

    • ভালোবাসা প্রেম নয়।\

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয়তার অভিনন্দন মঞ্চবন্ধু! প্রেমের সন্ধি-বিচ্ছেদ বেশ অভিনব লাগলো! অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইল!

    • অভিনন্দন

যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar