Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    3 years, 7 months ago

    #কবিতা
    আমি
    তোমরা যে সুখী মধ্যবিত্ত মরীচিকার খপ্পরে পড়ে অলীক সফলতার গল্প বলো তাতে আমার ঈর্ষা নয় ঘেন্না হয়,
    গা গুলিয়ে আসে তোমাদের স্বার্থানেস্বী সুদখোর ভালবাসায়,
    তাই প্রায়শই নিজেকে ভাংগবার, নিজেকে চিনবার অপপ্রয়াশ চালাই,
    চট করেই বদলে ফেলি গলার স্বর, বদলে ফেলি অবয়ব,
    যাতে তোমাদের হটকারি শ্রেণীবিন্যাস আমায় শ্রেনীহীন করে,
    তারপরেও তোমরা আমায় বন্দী করবার ফন্দী আঁটো,
    আমার পুনর্জীবনের আধিকারিক কেবল আমি, তাই সকল শর্তও আমার
    তোমাদের আবগারি দীক্ষা বড়ই অন্তর্মুখী আর দীনহীন,
    ধরিত্রীর শিক্ষা ঠিক তার বিপরীত,
    তাই আমার বিপ্লবের অহেতুক কোন নেতা নেই, আমি তাই নিঃসঙ্গ এবং আমিই পূর্ণাঙ্গ।

    5
    4 Comments
    • “গা গুলিয়ে আসে তোমাদের স্বার্থানেস্বী সুদখোর ভালবাসায়…” অপূর্ব সুন্দর লাগলো কবিতার প্রতিটি চরণ… শুভেচ্ছা রইলো…

    • একরাশ মুগ্ধতা জানিয়ে গেলাম।

    • “তোমাদের আবগারি দীক্ষা বড়ই অন্তর্মুখী আর দীনহীন,
      ধরিত্রীর শিক্ষা ঠিক তার বিপরীত,
      তাই আমার বিপ্লবের অহেতুক কোন নেতা নেই, আমি তাই নিঃসঙ্গ এবং আমিই পূর্ণাঙ্গ।” ভালো লাগলো খুব কথাগুলো! ভেতর ভেতর এক প্রবল অনুভূতি সাড়া দিচ্ছে! আরো কবিতা হোক!

    • আমি, তুমি, সে–এইতো জীবন।

Skip to toolbar