Profile Photo

Somaiya AkterOffline

  • Somaiya-Akter
  • Profile picture of Somaiya Akter

    Somaiya Akter

    • 5 years, 4 months ago

    এই শহরে🖤
    সুমাইয়া আক্তার
    ————————————————————————–
    এই শহরে আমার একটা মানুষ থাকত।
    রোজ রাতে আমায় দূর হতে আগলে রাখত।
    এই শহরে হাজার লোকের ভীড়ে খুঁজতাম তাকে।
    যে শহরে আমার মানুষটি লুকিয়ে থাকে।
    এই শহরের মোড়ের মাথায় চেয়ে থাকতাম।
    যদি তাকে একটি বার দেখতে পেতাম।
    এই শহরের চেনা অচেনা গলিতে।
    চেয়ে রইতাম পথ চলিতে চলিতে।
    এই শহরের মোড়ের চায়ের দোকানে।
    থেমেছি কত বার তাকে পাবার আহ্বানে।
    এই শহরের পার্কে,সিনেমা হলে।
    ঝাপ্টে পড়ে তাকেই খুঁজে মরে।
    এই শহরের সব চেয়ে উঁচু দালানে বসে।
    তার খোঁজ চেয়েছি বাতাসের কাছে।
    এই শহরে ধূসর ধোয়ার মেঘের কাছে।
    জানতে চেয়েছি সে কোথায় আছে।
    এই শহরে হাজার অপরিচিত মুখে তাকিয়ে।
    তাকে পাবার আশা রাখি বাঁচিয়ে।
    এই শহরের তাকে খুঁজতে এসেছিলাম।
    তাকে ছাড়া সব কিছুই পেলাম।
    এই শহরে এত শত আয়োজন।
    কিন্তু কোথায় আমার সেই প্রিয়জন।
    এই শহরে সবার মানুষ আছে।
    আমার মানুষটি শুধু হারিয়ে গেছে।
    এই শহরে তাকে খুঁজতে গিয়ে পেয়েছি অনেক কিছু।
    শহরের ফুটপাতে আজও ছুটি তারই পিছু পিছু।
    এই শহরে এসেছিলাম সেই কুড়ি বছর বয়সে।
    একাশিতে বুড়ি হলাম এই শহরেই বসে।
    এই শহর ছেড়ে আমি যাইনি কখনো।
    যদি তাকে দেখতে পাই এখনো।
    এই শহরের কাছে ঋণী থেকে গেলাম।
    তার শহরকে আমার করে নিলাম।
    এই শহরে আমার একটা মানুষ থাকত।
    যাকে না দেখেও বড্ড ভালো লাগত।

    10
    3 Comments
Skip to toolbar