Profile Photo

মোঃ আশেকী এলাহীOffline

  • Md.-Asheki-Elahi
  • Profile picture of মোঃ আশেকী এলাহী

    “সার্কেল”

    ছোট বেলায় একটা জিনিস খুব কমন ছিল, যেই ছেলের ব্যাট/বল থাকবে তাকে খেলতে সবাই নিবে, এমনকি তাকে ক্যাপ্টেন ও বানাতে প্রস্তুত। সে খেলতে পারুক আর না পারুক। অথচ সেই ছেলেটি বাদ পড়ে যার ব্যাট/বল কিছুই নাই। কিন্তু সে অনেক ভালো খেলে। সেই অদক্ষ লোভ দেখানো খেলোয়াড় ঘিরে তৈরী হয় “সার্কেল”।

    আবার দেখা যায়, আপনার দামি বাইক আছে কিংবা দামি গাড়ি অথবা দামি ক্যামেরা। সেখানেও তৈরী হবে “সার্কেল”। বাইকার সার্কেল, ফটোগ্রাফার সার্কেল।

    আপনার যদি বাইক/গাড়ি/ক্যামেরা না থাকে তাহলে আপনি কোনভাবেই সেই সার্কেল এ ঢুকতেই পারবেন না। কখনোই না।

    আবার,

    আর একধরনের সার্কেল এর সৃষ্টি হয়, সেটা হল বড় শহর এবং মফস্বল শহর। আপনি যদি মফস্বল শহর থেকে এসে বড় (রাজধানী) শহর এর সার্কেল এ মিশতে চান আপনি পারবেন না। কোনভাবেই না।

    এসব সার্কেল এ মিশতে গেলে আপনাকে লেভেল মেনে চলতে হবে। কত কত সার্কেল যে তৈরী হয় তার হিসাব নাই। অদ্ভুত ব্যাপার।

    এছাড়া আরো একটি সার্কেল আছে সেটি হল এলাকা ভিত্তিক। নিজ নিজ জেলার মধ্যেও গড়ে উঠেছে নানা রকম সার্কেল। কোন কাজের সুযোগ আসলে নিজ সার্কেল এর বাইরে অন্য কেউই ই সেই সুযোগ কাজে লাগাতে পারবে না। তারাই সুযোগ দিবে না।

    এবার আছি কর্মক্ষেত্রে, সেটা তো আর এক ব্যপার। যত তেল মারতে পারবেন আপনি তত সমাদৃত হবেন। মূল্যায়ন পাবেন, সে আপনার যোগ্যতা থাকুক আর নাই থাকুক। আপনার বড় যোগ্যতা আপনার তেল মারার ক্ষমতা। যারা তেল মারতে পারবে না তারা বাতিলের খাতায় লিস্টের প্রথমে থাকে।

    আজ পর্যন্ত আমার কোন সার্কেল হলো না। না শৈশবে, না কৈশোরে, না যৌবনে। সারা জীবন একাই থেকে গেলাম। রবিন্দ্রনাথ ঠাকুর আমাদের মত একক ব্যক্তিদের জন্যই হয়তো লিখেছিলেন,
    ” যদি তোর ডাক শুনে কেউ না আসে,
    তবে একলা চলো রে”।

    হ্যাঁ একলাই চলছি আর দূর থেকে এসব সার্কেলগুলো কে দেখছি। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, এখনও হচ্ছি।

    কিছু মানুষের সার্কেল হয় না। হয় একাকিত্ব। একাকী জীবন যাপন করতে হয়।

    এটাই হয়তো তার নিয়তি।।।

    7
    3 Comments
Skip to toolbar