Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    3 years, 7 months ago

    কৃতজ্ঞ
    তোমার কৃষ্ণ বরণ চোখের গভীরতা মাপা হয়নি আমার,
    অব্যক্ত কাব্য যা ছিলো তোমার মনি দুটোয় করতে পারিনি তার পাঠোদ্ধার,
    রহস্যের যে চোরা রোমাঞ্চিত মোড় গুলো লুকিয়ে রেখেছো পরম যত্নে,হয়নি সেখানে পদার্পণ,
    আমি কেবল আটকে গেছি তোমার নয়ন তারায়,
    সম্মোহিত হয়েছি তার উজ্জ্বল্যে,
    পক্ষাঘাতগ্রস্থের মতো নিশ্চল হয়ছি, হারিয়েছি হিতাহিত,
    তাই হয়নি আমারও প্রকাশ,
    হতে পারিনি প্রেমিক বা কবি কোনটাই
    তাই প্রাপ্তি হয়নি কোন কৌলিন্যের,
    তবুও প্রশান্তি এই ভেবে দিনমজুর হলেও অস্পৃশ্য রাখনি,
    তুমিও সুখী,শ্রমিকের উচ্চাভিলাস নেই বলে।

    4
    2 Comments
Skip to toolbar