Profile Photo

Md. JunaidOffline

  • Junaid-Islam
  • Profile picture of Md. Junaid

    Md. Junaid

    3 years, 7 months ago

    “মন খারাপের দেশ” (১ম পার্ট)

    আকাশ জুড়ে মেঘ জমেছে জমাট ছায়ার বেশে,
    চাইছি আবার ফের বেড়াতে মন খারাপের দেশে।
    |
    দেশটা বেজায় আগলে রাখে আমায় আপন করে,
    বিকেল কাটে অভিমানে, দুখ ছেয়ে যায় ভোরে।
    |
    সেই দেশেতে হাসা নিষেধ, মুচকি হাসাও বারন।
    হাসতে গিয়ে পড়লে ধরা করবে অপসারণ।
    |
    চাঁদটি সেথায় লুকিয়ে থাকে মেঘের আড়াল হয়ে,
    সুর্য্যি মামার ঘুম ভাঙে না, সকাল যে যায় বয়ে।
    |
    রাজ্য জুড়ে বইছে শুধুই দুঃখের সমাচার,
    গান গাওয়া সেই পাখি গুলো যায় না দেখা আর।
    |
    এমনি করেই কষ্টে চাপা কাটছে জীবন বেশ,
    কালচে রঙে রঙিন আমার মন খারাপের দেশ।
    |
    লিখাঃ জুনাইদ

    –কবিতাটির দ্বিতীয় পার্ট আগামিকাল আসবে ইন শা আল্লাহ। —

    9
    9 Comments
Skip to toolbar