-
“সেই রাতের সমাজ”
রুগ্ন অবস্থায় গায়ে চাদর দিয়ে সিংদ্বার চাপালাম,
নিচে এসে দেখি আধুনিক মরুভূমিতে পানির বদলে মানুষের শূন্যতা,
পা বাড়ালাম, ঠিক হাতের ডানে,
ল্যাম্পপোস্ট গুলো আমার ওপরে বারিধারার মতো আলো ছড়াচ্ছে,
আমি কুড়িয়ে নেই নি, সামনে এগোলাম,
দেখি দুই কুকুর রক্তাক্ত কি যেন নিয়ে চিৎকার করছে,
আমি মনোযোগ দেই নি, সামনে এগোলাম,
রাস্তাগুলো কুয়াশার ক্ষুদ্র জলে ডুবে ছিলো, চুপসে ছিলো,
আমি সামনে যাচ্ছি, যাচ্ছি কারণ সামনে অন্ধকার,
ঘুটঘুটে বিদঘুটে অন্ধকারের সাক্ষাৎ এর আশায়।
দেখলাম এক বাদুর বৈদ্যুতিক তারে ঘোমটা দিয়ে বসে আছে,
এখনি কারো রক্ত খেয়ে এসেছে সে, মুখে তার রক্তের ছাপ দৃশ্যমান ও স্পষ্ট।
আমি নজর ফিরিয়ে সামনে এগোলাম, পা টলছে আমার,
হাতের জ্বলন্ত সিগারেট এর ধোয়া কুয়াশার সঙ্গ পেয়ে বেজায় খুশি,
কুন্ডলী পাকিয়া আকাশ বাতাস মাতিয়ে তুলছে,
আর কি দেখবো আমি তা ভেবে গায়ে শিহরণের ঢেউ উঠলো,
যেন আজ সমাজের স্বার্থক চিত্রনাট্যের চরিত্র গুলো দৃশ্যমান।
সেই মরুভূমি, কুকুর, বাদুর, রাস্তা, সিগারেট, ধুলোবালি, ঈশ্বর, আকাশ পাতাল ফুলের রেনু।
আমি সামনে এগোলাম, এগিয়েই চল্লাম, চল্লাম অন্ধকারের সাক্ষাৎ এর আশায়,
হয়তো মিলে যাবে সাক্ষাৎ, আমি তখন ভয়ে চাদর খানা বুকে টেনে ধরে রাখবো,
আর ভাবতে থাকবো, সমাজের উচ্ছিষ্ট আবর্জনা নিয়ে,
সিগারেট শেষ হবে, আমার রুগ্ন জীবনের মতো।
বিড়ম্বনা! বিড়ম্বনা! বিড়ম্বনা! বিড়ম্বনা!2 Comments
Friends
Nilufar Ghani
@nilufar-ghani
Najmon Naher
@nahernajmon
Tasmin-Aziz
@tasmin-aziz
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Monirul Islam
@monirul9234
Maksuda Akter
@maksudashima
Azuma Heem
@azuma-heem-33
Hasina Rahman
@hasina-rahman
Nabanita Banik Mumu
@nabanita246


সুন্দর।