Profile Photo

মেহেদি হাসান রাশিকOffline

  • Mehedi-Hasan-Rashik
  • ‘শব্দ’

    মনের মধ্যে, ভীষণ কবিতা, ছট ফট, ছট ফট, করছে,
    চিৎকার করছে শিশুর মতো,
    ওরা, ওরা জন্ম নিতে চায়,
    আমি কি তাদের পিতা হতে পারি?
    আমার লজ্জা হয়, নিজের সন্তানের দিকে তাকিয়ে,
    কি জীর্ণ তারা, শরীরে হাড্ডি দিয়ে যেন হারমোনিয়াম বাজানো যাবে,
    তাদের জন্ম দিয়েও পিতা হতে পারি নি দ্বায়িত্বের অভাবে।
    প্রতিটা পিতাই কি এমন?
    না না না!
    আমি শুধু এমন করূণ স্বার্থপর পিতা।
    মাফ করো প্রভু, মাফ করো আমার শব্দকে।
    আজকাল কেমন যেন অন্যমনস্ক হয়ে পরেছি,
    ভালো লাগে না কিছুই, সুঁতার বুনন, নকশী কাঁথার মাঠ,
    রাতের আকাশ, মৃদু মন্দ বাতাস, এই হিমে কেমন যেন বিচ্ছেদের কটু গন্ধ,
    আমার নিঃশ্বাস আটকে ধরে, আমার গলা চেপে ধরে,
    তবে কি আমি মৃত্যুর হুতাশনে আজ মুক্তি পেতে যাচ্ছি?
    নাকি প্রবল বেগে টগবগে রক্ত আমার শরীর ফেটে আজ বেরিয়ে যাবে?
    হায়! হায়! হায়! হায়!
    কি আজব জগতের মায়াজাল, কি নৃশংস, নিষ্পেষিত, কলুষিত প্রতিটি প্রাণের কথাগুলি।
    আমি শুধু এমন করূণ স্বার্থপর পিতা।
    মাফ করো প্রভু, মাফ করো আমার শব্দকে।
    যদি কোনদিন সুযোগ পাই! অবশ্যই আমার শব্দের কাছে করজোড়ে বলবো,
    বাবা! বাবারে! আমি তোদের মানুষের অন্তরে স্থাপিত করতে পারলাম না।
    আমি পারিনি কভু তোদের সাজাতে, তোদের ফিরিয়ে দিতে, যেই মানুষে তোর সৃষ্টি।
    আমারে ক্ষমা কর বাবা।
    আমার এই মৃত্যু মুখে আমাকে ছেড়ে যাস নে, যাস নে ওই দূরে।
    আমাকে অসহায় করে যাস নে বাবা, দোহাই ঈশ্বরের।
    তোদের আজ আষ্টেপৃষ্টে থাকতে চাই, তোদের জলরূপে পান করে,
    মনের আশা মিটাতে চাই, তৃষ্ণা মিটাতে চাই,
    বাবারে! আমাকে অসহায় করে যাসনে।
    কি নাটকীয়! কি বিভৎস! কি কলঙ্ক!
    আমি শুধু এমন করূণ স্বার্থপর পিতা।
    মাফ করো প্রভু, মাফ করো আমার শব্দকে।

    5
    5 Comments

Friends

Profile Photo
Nilufar Ghani
@nilufar-ghani
Profile Photo
Najmon Naher
@nahernajmon
Profile Photo
Tasmin-Aziz
@tasmin-aziz
Profile Photo
Monirul Islam
@monirul9234
Profile Photo
Maksuda Akter
@maksudashima
Profile Photo
Azuma Heem
@azuma-heem-33
Profile Photo
Hasina Rahman
@hasina-rahman
Profile Photo
Nabanita Banik Mumu
@nabanita246
Skip to toolbar