-
মন পবনের আকাশ
বাসু মৈত্র
—–++++—–
হৃদয় ভেঙেছে ব্যাকুলতায়
ভিতরে কুঁকড়ে মরে মন
উদাসী প্রাণে একটু হাওয়া চাই
দূর সমুদ্রে মিলে যায় যেখানে আকাশ।বন্ধনে বন্ধনে শৃঙ্খলবদ্ধ বলাকা
উড়তে পারে না নীলিমায়
কন্ঠস্বর আটকে যায় গ্রীবায়
ধড়-ফড়ানিতে শুধু ডানা ঝাপটায়।পৃথিবী স্তব্দ, গৃহ ভরা নীরবতা
সংসার যেন বিষাদময়
কোলাহল শূণ্য চারিপাশ
কবে আসবে তুমি সুখময়?খোলা জানালা চাই
নিঃশ্বাসে কামিনীর সুবাস চাই
এমন একটা ছাত চাই
যেখানে মনাকাশে মেঘেরা উড়ে বেড়ায়।পা ডুবাতে চাই বালুময় সাগর সৈকতে
ডানায় ভর করে উড়তে চাই শূণ্যে
আকাশগঙ্গায় বেড়াতে চাই
তুমি আসবে বলে।তুমি কবে আসবে…….
অপেক্ষার প্রান্তরে দাঁড়িয়ে
খুঁজে ফিরি নিশাবসান-গোধূলীতে
সত্যি কি তুমি আসবে??20 Comments-
-
-
-
“তুমি কবে আসবে…….
অপেক্ষার প্রান্তরে দাঁড়িয়ে
খুঁজে ফিরি নিশাবসান-গোধূলীতে
সত্যি কি তুমি আসবে??…”সেই হৃদয়াকাঙ্খিত বুঝি কখনো বা অজান্তেই এসে আবার ফিরে গিয়ে থাকবে যেমন রবিবাবু বলেছিলেন –
“সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণ-বরণ পারিজাত লয়ে হাতে…
নিদ্রিত পুরী, পথিক ছিল না পথে,
একা চলি গেলে তোমার সোনার রথে,
বারেক থামিয়া মোর বাতায়নপানে
চেয়েছিলে তব করুণ নয়নপাতে …”
প্রতিটি স্তবকেই যেন কি এক দারুন সুন্দর পায়ের আওয়াজ শোনা গেল আপনার কবিতায় প্রিয়… সংসারে যে প্রাণ-হিল্লোলিত ও স্বনির্যাতিত আবেগের চার আনা’ও মুল্য নেই, কেন যেন এমন কাব্যে তার আরাধ্যের স্বর্ণ-নৈবদ্য হয়…!
প্রেম দিলেম প্রাণে প্রিয় কবি… -
-
-
-
-
-

Basudeb Maitra
Poet
Bagerhat
Friends
rizraj
@horianaly
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Saleha-Akter
@saleha-akter
Md Rahamat Ali
@rahamatalimd
Hassan-Rony
@hassan-rony
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ApAlal
@apalal
Muhammad Jabed
@jabed92





চমৎকার হয়েছে কবিবন্ধু। শুভেচ্ছা থাকল।