-
“মন খারাপের দেশ” (২য় পার্ট)
|
হঠাৎ করেই রাজ্য জুড়ে বইলো খুশির হাওয়া,
মনের সুখে পাখি গুলোও করেছে শুরু গাওয়া।
|
সূয উঠেছে পূব আকাশে ফুল জুড়েছে বাগে,
এই দেশেতে এমন দৃশ্য দেখিনি কভু আগে।
|
কে এলো ঐ ঊষা বেশে দুঃখ প্রাচীর চিড়ে,
কার হাসিতে জোনাক হাসে, কান্না হারায় ভিড়ে।
|
তাকে দেখে সকাল বিকেল কোকিলও সুর ধরে,
হাওয়ায় হাওয়ায় পাল্লা লাগে তাকে ছোয়ার তরে।
|
কে সে এলো আমার রাজ্যে ঘুচাতে দুঃখ-গ্লানি?
আমার গড়া দুঃখের দেশে কে এই সুখের রাণি?
|
আবারো হঠাৎ ফের মেঘেরা ছেয়েছে আকাশ জুড়ি,
কোথায় আমার সুখের রাণি হণ্যে হয়ে ঘুরি।
|
হারিয়েছি সেই সুখের জীবন, জমেছে দুঃখের রেশ,
অস্থায়ী সুখ চাইতে ভালো মোর মন খারাপের দেশ।
|
সমাপ্ত…
লিখাঃ জুনাইদ13 Comments-
-
-
-
“হারিয়েছি সেই সুখের জীবন, জমেছে দুঃখের রেশ,
অস্থায়ী সুখ চাইতে ভালো মোর মন খারাপের দেশ…”খুব সুন্দর ছন্দিত লেখা এবং দারুন সুন্দর শব্দ নির্বাচন… এমন সুন্দর কবিতা আমাদের কবিবন্ধুদের উপহার দিতে থাকবেন এই শুভকামনা জানাই প্রিয়…
-
আজকের পর্বটা অনবদ্য হয়েছে! শুরুটা হঠাৎ করেই মনে সুন্দর একটা দোলা দিয়েছে শেষে আবার মন খারাপ নিয়ে ফিরলাম আপনার কাছে! এবার মন ভালো করার দায়িত্ব আপনার! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিবন্ধু!
-
Friends
Jubayer Al Mahmud
@jubayer
Mahira S
@rahman-n-zinnia
চিত্রভানু
@chitrabhanu
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Fahmida Akter
@fahmida-akter
মোঃ তালাল উদ্দিন
@talal3944
আজীমি
@azeemi
ছুটন্ত
@al-said-either
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel



অসাধারণ উপস্থাপন 💐