-
ভালোবাসা কাকে বলে আপনি জানেন ???
কাওকে ভালোলাগার সাথে যখন তার জন্য আপনার সম্মান এবং তার প্রতি আপনার দায়িত্ববোধ কাজ করবে ঠিক তখন ই বুঝে নেবেন আপনি তাকে ভালোবেসে ফেলেছেন।
হ্যাঁ এটাই ভালোবাসা ………………… সব থেকে দামি শব্দ
এবার এই কথাটার বাস্তব রুপ টা দেখা যাক,
যেমন বাবা-মা কিংবা ভাই-বোন এদের কে ভালোবাসি এটা আমরা সবাই বলি আসলে কি জানি এই ভালবাসার রুলস ও কিন্তু ঐ লাইন টাই। বাবা-মা ভাই বোন কে আমরা ছোট থেকে দেখি, তাদের প্রতি একটা ভালো লাগা জন্মে যায় সেই সাথে সম্মান ও। আমাদের পরিবার নিয়ে কেউ কিছু বললেই আমাদের গায়ে লাগে কেন লাগে??… কারণ আমরা তাদের সম্মান করি, তারা একটু চোখের আড়াল হলেই আমরা চিন্তায় পড়ে যাই কেন এমন লাগে??…… কারণ আমরা তাদের প্রতি দায়িত্বশীল। আর ঠিক এ জন্যই আমরা বলি আমরা আমাদের বাবা-মা, ভাই-বোন কে ভালোবাসি।আবার যদি বলি, বন্ধুদের কথা, সবাই কি আপনার বন্ধু??… না সবাই আপনার বন্ধু না। বন্ধু তারা ই যাদের আপনি পছন্দ করেন। আচ্ছা, যাদের কে আপনি পছন্দ করেন তারা সবাই কি আপনার বন্ধু? নাকি যারা আপনার বন্ধু না তাদের কাওকে আপনি পছন্দ করেন না? কেন বলুন তো …………
কারণ যাদের কে আপনার ভালো লাগে তাদের প্রত্যেকের প্রতি আপনি দায়িত্বশীল নন। যখন পরীক্ষার রেজাল্ট বের হয় আপনি কিন্তু যাদের ভালো লাগে তাদের সবার রেজাল্ট দেখেন না কিন্তু আপনি কিন্তু আপনার বন্ধুর রেজাল্ট ঠিক ই দেখেন। ঠিক তেমনি আপনার বন্ধুর বিপরীতে কেউ কিছু করলে বা বললে আপনি কিন্তু সহ্য করতে পারেন না কারণ আপনি আপনার বন্ধু কে সম্মান করেন।এই সব কিছু বলার একটা ই কারণ ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার একান্ত শব্দ না, এটা প্রতিটা সম্পর্কের মধ্যকার লুকায়িত একটি শব্দ। যা আমাদের অজান্তেই আমাদের মধ্যে বিরাজমান।
তাই যারা প্রেমিক-প্রেমিকার ভালবাসার জন্য নিজের জীবনের স্রোতে তাল মেলানোর শক্তি হারিয়ে ফেলেছেনে তাদের জন্য বলছি – আপনার সাথে জড়ানো প্রতিটা সম্পর্কের ভালোবাসার কথা চিন্তা করে জীবনের গতির দিকে নজর দিন।
ধন্যবাদ
14 Comments
Friends
Md. Safi Mahmud
@safimahmud
md-hujaif
@md-hujaif
Kanej-Roksana
@kanej-roksana
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Md.Jahangir Alom
@jalom2621gmail-com
আইভি হাসান
@ivy_hasan
শহিদুল ইসলাম
@shahidulislam
ইকবাল আহমেদ
@iqbal
Rafiur Nishan
@kurianonolatzi



খুব অকাট্য সাবলীল সুন্দর কথাগুলো… আমাদের মন ও মগজ থেকে যখন প্রায়্যোরিটির মাত্রা জ্ঞান দূরীভূত হয়ে যায় তখনই পরিবারের উপরে’ও স্ট্রেস ফেলাকে এমন কিছুই মনে হয় না… লেখাটা তরুণ প্রজন্মের জন্যে বিশেষভাবে প্রয়োজনীয়… যদি তারা এটাকে জ্ঞান বিতরণ না ভেবে থাকেন তবে উপকার তাদেরই… শুভকামনা দারুন সময়োপযোগী একটি জীবনানুষঙ্গ লেখায় তুলে ধরার জন্যে… শুভেচ্ছা…