Profile Photo

Fatema-KasemOffline

  • Fatema-Kasem
  • Profile picture of Fatema-Kasem

    Fatema-Kasem

    3 years, 7 months ago

    নিষ্ঠুর সুন্দর
    —ফাতেমা কাসেম

    সারা-দিন রাত্রি ধরে
    একি লুকোচুরি খেলো তুমি
    মোর অবুঝ হৃদয় নিয়ে।
    মুহুর্তে রাঙিয়ে দাও মোর
    হৃদয়-আকাশ রংধনু সাতরঙে
    ক্ষণকাল পরে ঢেকে দাও তা
    আঁধার কালো মেঘে।
    তুমিই আনো হৃদয় বনে বসন্ত
    আবার নিজের‌ই হাতে
    ছিন্ন-ভিন্ন করে দাও
    প্রস্ফুটিত ফুল যত মুকুল।
    তাই তো তুমি আমার
    নিঠুর দরদী, আমার নিষ্ঠুর সুন্দর।

    8
    12 Comments
    • সুন্দর লিখেছেন।

    • হৃদয়-বাঞ্ছিতের এই দৈত্বরূপ ভাবায়নি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না… কি যেন অদ্ভূত মন মননের কারণে প্রিয় মানুষটি তারই প্রিয় মানুষটিকে জান্তে অজান্তে আঘাত করে যায়… এ আঘাত বড্ড কাঁদায়, ভিতরে এবং বাইরে, কাউকে লুকায় আর কাউকে লেখায় … তাই বোধ করি এত গান, এত কবিতা’র যন্ত্রণাবিধুর সৃষ্টি… অল্প কোনো কোনো কেউ আমাকে দিয়ে শুধু এমন অশ্রু-মন্তব্য লিখিয়ে নিতে পারে… আপনি অনেক অনেক ভালো থাকবেন প্রিয়কবি… শুভেচ্ছা ও মুগ্ধতা জানাই প্রিয়…

      • আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই প্রিয় কবি। আপনার লেখা যত পড়ি মুগ্ধতা তত‌ই বাড়তে থাকে ‌। অদ্ভুত সুন্দর আপনার লেখার হাত। ভালো থাকবেন প্রিয় কবি।

    • মন নিয়ে খেলা করাই মনের মানুষের কাজ! শুভেচ্ছা নেবেন!

    • দারুন হয়েছে ।

    • সুন্দরের সংঘা হয় না। অভিনন্দন।

      • সংজ্ঞা নিশ্চয়‌ই হয়। তবে একেকজনের কাছে সেটা একেকরকম। অসংখ্য ধন্যবাদ!

Skip to toolbar