-
একটা সময় আমি চিন্তা করতাম হার্ডকভার বই ছাড়া বই পড়া একদম অসম্ভব। এরপর আসলো পেপার কভার এর যুগ । তারপর পিডিএফ আর সর্বশেষ অডিও বুক। সত্যি কথা বলতে মাস ছয়েক আগেও মানুষজন বই পড়া ছেড়ে কানে হেডফোন গুজিয়ে অডিও বুক শুনবে এটা ভাবতেও আমার কেমন যেন খটকা লাগতো। আস্তে আস্তে নিজেই যখন এই টেকনোলজির সাথে আয়ত্ত হতে থাকলাম তখন ধীরে ধীরে বুঝতে পারছিলাম এই অডিও বুকেই আধুনিক পাঠকদের মধ্যে এক রেভুলেশন পরিবর্তন নিয়ে আসবে।
তবে আমার মত আপনারা যারা এই অডিও বুককে নতুন টেকনোলজি হিসেবে ভাবছেন তাদেরকে স্মরণ করানো যাক,অডিও বুক প্রথম বের হয়েছিল ১৯৩২ সালে। তখন দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বই রেকর্ডিং করতে শুরু করেছিল দ্য আমেরিকান ফাউন্ডেশন নামের একটি সংস্থা।সে সময় অবশ্য এর নাম ছিল ‘টকিং বুক’। পরে ১৯৭০-এর দশকে অডিও ক্যাসেট আবিষ্কৃত হলে টকিং বুকের নাম হয় অডিওবুক। অডিও বুকের প্রভাব পাঠকদের মনে বর্তমানে কতটা স্থায়ী হচ্ছে সেটা জানার জন্য আসুন একটু ডাটার হিসেবে আসা যাক।
২০১০ সালের পর থেকে প্রতিবছরই অভিও বুকের গ্রাহক বেড়েছে।২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে অডিও বুকের বিক্রি ১৮ দশমিক ২ শতাংশ বেড়ে ২ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। ওই বছর অডিও বুক প্রকাশিত হয়েছিল ৫১ হাজার।সর্বশেষ গত বছর যুক্তরাষ্ট্রে ৬৫৯ মিলিয়ন অডিও বুক ডাউনলোড হয়েছে, যা আগের বছরের তুলায় ১৫ দশমিক ৬ শতাংশ।২০২১ সালে অডিও বুক থেকে রাজস্ব আয় বেড়েছে ১০ দশমিক ৮ শতাংশ, ২০২০ সালে যা ছিল ১০ দশমিক ৪ শতাংশ।পাবলিশার্স অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে এ বছরের শুরুতে নিউইয়র্ক টাইমস বলেছে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে
অডিও বুক থেকে রাজস্ব আয় বেড়েছে ১২ শতাংশ।করোনা মহামারি শুরুর আগে থেকেই অডিও বুলের বেচাবিক্রির ঊর্ধ্বগতি ছিল। করোনার সময় তা আরও ফুলেফেঁপে উঠেছে। ধারণা করা হচ্ছে, ২০২৭ সাল নাগাদ অডিও বুকের বাজার ১৯ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। (ডাটা রেফারেন্স: প্রথম আলো)
সত্যি বলতে, অডিও বুক থেকে রাজস্ব আয় হবে এই চিন্তা কোনদিন কখনোই আমার মাথার মধ্যে আসেনি কিন্তু এই জিনিস আসলেই হচ্ছে। সামনের দিনগুলোতে বাংলাদেশেও খুব বড় আকারে এই অডিও বুকের বিপ্লব ঘটবে এটা বোঝাই যাচ্ছে।10 Comments -
Friends
কলমে পৃথিবী
@asin432
Drako Shajib
@drako
অর্ঘ্যদীপ চক্রবর্তী
@arghyadeep2000
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
হৈমন্তীকা
@munny
অসীম রহমান
@ashim_rahman


অডিও বই শুনতে ভালোই লাগে! বিনামূল্যে দেশী-বিদেশী বই, সুন্দর ও সাবলীল উচ্চারণ, সাউন্ড ইফেক্ট দিয়ে বেশ একটা আমেজ তৈরী হয়!
কিন্তু বইয়ের গন্ধের সেই মাদকতা নেই, পরের পৃষ্ঠার উত্তেজনা নাই। জানি সব এক সাথে হয়না, পেতেও নেই। কিন্তু মানুষের মন তো, আকাশ সমান ক্ষিধে নিয়ে ঘুরে বেড়ায়। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন সুন্দর লেখাটির জন্য।