Profile Photo

Ishrat JahanOffline

  • ishratjahan
  • Profile picture of Ishrat Jahan

    Ishrat Jahan

    • 3 years, 11 months ago

    আক্ষেপ
    ————————————————–

    মেঘেরা আমায় কিনে নিয়েছে
    রৌদ্র তৃপ্তি আমার বারণ
    ছন্দ হারিয়ে নির্বিকার
    হেটে চলা হাসি মুখের কারণ

    স্রোত আমার ভীষণ চেনা
    ভেসে আসা সুরের মতো
    নীল আকাশে গল্প লিখি
    মুক্তমোনা হাওয়ায় নতো

    কাচের দেয়ালে বন্দি মুহূর্ত
    প্রকৃতি রূপ ঝাপসা
    দুরুদৃষ্টি নিত্য চেতনা
    পলক ফেলতেই স্পষ্ট কুয়াশা

    কৃত্রিম আলোয় তৈরী প্রতিবিম্ব
    সন্ধ্যে নামলেই বিলীন
    হাজার ইচ্ছে রাত্রী জাগে
    দেখতে নিয়ন আলোর দিন

    লেখাটা আমার জীবনের অন্যতম এক খারাপ মুহূর্তে লেখা। আমি তখন অফিসে ছিলাম, বেশ কিছু বিষয় নিয়ে হতাশ, মনে হচ্ছিলো আকাশের দিকে তাকালে স্বস্তি মিলত, কিন্তু কাচের দেয়ালে ঘেরা সেখানে আমি আকাশ কে খুজে পাইনি। সেই হতাশা আর আক্ষেপ নিয়ে লেখা এই কবিতা টি। মনে হল এই কবিতার আড়ালের গল্প টা এই কবিতার থেকে বেশি মনে রাখার মত, তাই ছোট করে এই ব্যাখ্যা দেয়া আর কি ……………।।

    ধন্যবাদ

    14
    21 Comments
Skip to toolbar