-
আমি বুঝে গেছি তোমার সাথে আমার আর কথা জমবে না
আমাদের বনিবনা হবেনা কখনো
ছোটখাটো খুনসুটিতে লেগে যাবে বিশাল ঝগড়া
আমাকে তোমার হৃদয়হীন মনে হবে,তোমাকে আমার লাগবে অসহ্য।
তোমার মুখ দেখলে বিরক্ত লাগবে
যে হাসি একটা সময় হৃদয় তোলপাড় করতো,সে হাসি লাগবে বিষ।
তোমাকে আর ভালো লাগবে না আমারআমি বুঝে গেছি তোমাতে মন বসবে না আর
শরীর নয়,শারীরিক নয়,মন বসবে না মন!
তুমি হয়তো ভাবতে পারো-
ভাঙন পরবর্তী সময়ে একবার বিছানা শেয়ার করলেই সব আগের মতো ঠিক হয়ে যাবে।
তাহলে এতবার শোয়ার পরেও সুন্দর সম্পর্ক নিমেষে ভেঙে যায় কেন?
কেন প্রেম-প্রেম কথা বলার মাঝখানে হঠাৎ করে থেমে যেতে হয়?
কেন বিষাদ ভর করে?কেন ব্যথায় বুক টাটায়?
বুঝে গেছি আমি তোমার সাথে আমার হবে নাআমাদের অতটুকুই ছিল প্রেম
অতখানিই ছিল ওমওম ভালবাসা
ওই কয়েকটা দিনই আমার জন্য লেখা ছিলে তুমি
আর বেশি দীর্ঘ করা যেতো না
জোর করে প্রেম বাড়ালে প্রেমে তিক্ততা আসে
সুন্দর হয়ে যায় অসুন্দর
এজন্য যোগাযোগ না থাকাটাই বেটার
তোমাকে মনে পড়বেই
তোমার মুখ ভেবে কতরাত ঘুমানো হবে না আমার
আদর পেলে নানা ছল-ছুঁতোয় মদটদ খেয়ে পড়ে থাকতে হবে
সিগারেট টানতে টানতে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে হবে তোমাকে
রাগী রাগী চেহারা ঝুলিয়ে রাখতে হবে মুখে-
যাতে কেউ বুঝতে না পারে তোমাকে ভেবে কষ্টে আছি
তবু ফেরা হবেনা
ফেরা যাবেনাকথার সুর কেটে গেছে আমাদের
হাসি মেকি হয়ে গেছে
ভালবাসা মায়া হয়ে গেছে
ব্যথারা বাসা বেঁধেছে বুকে
এখন আর হবেনা
হবেই না কোনভাবে
জোর করে একসাথে থাকতে গেলে-
মাঝরাতে তোমাকে আমার খুন করতে ইচ্ছে করবে
মনে হবে-ঘুমের মানুষটাকে বালিশচাপা দিয়ে দেই…হবেনা আমাদের
কোনভাবেই হয়ে উঠবে না আর
তোমার আমার যে একটা ব্যাপার ছিল ওইটা না হারাইয়া গেছে বুঝছো!12 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!
মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব
আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।
নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।
Friends
Md. Ariful Islam
@mdarifulislam
নতুন করে শুরু
@amrin-shimu
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Surja Mohon Ray
@surja1916017
Ahmed Ovi
@cast-oviya
Rejwana Khan
@rejwana-khan
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021





নরম হাসি আটকে রাখে হাজার হাজার নালিশ
সেসব গল্প কেউ জানে না, জানে মাথার বালিশ।।