-
বিধিলিপি
সোমাকী অদ্ভুত আমাদের জীবন!
প্রতি মুহূর্তে কী হবে না হবে
ভেবে মরি সারাক্ষন।বিধাতা মোদের জন্ম পূর্বেই
লিখেছেন বিধিলিপি
মিছে মোরা ক্ষান্ত হই
সুখ খুঁজে ঝাঁপি ঝাঁপি।তার চেয়ে যদি করতাম মোরা
ভালো কাজ চুপি চুপি
কিছুটা অপরাধ ক্ষমা হত মোদের
খণ্ডাত পাপ মাপি মাপি।কারো ঘরে শিশুর জন্ম
কারো ঘরে প্রয়াণ ক্ষণ
আবার কারো ঘরে বাজছে সানাই
প্রিয়জনের শুভাগমন।এভাবেই চলতে থাকে
জীবন মোদের দিবা রাত্রি
আসা যাওয়ার অমোঘ নিয়মে
আমরা সবাই সময় যাত্রী।কারো আগে কারো পরে
যেতে মোদের হবে ছেড়ে
আপন জনকে দিয়ে বিদায়
খেলা সব সাঙ্গ করে।তাই যেটুকু মোদের জীবন যাত্রা
ভালো হয়ে চলবো মোরা
সবার ভালো চাইতে চাইতে
সুখের নাগাল পাবো মোরা।প্রেমের বাঁধনে ভুলবো সবাই
কে আপন কে পর ছিল?
দিন শেষে যেন বলে সবাই
মানুষটা বড্ড ভালো ছিল।15 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
Jannatun Nur
@jannatun-nur
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
তুবা
@zariyaat
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali



চমৎকার উপস্থাপন