Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan is with Drako Shajib and 5 others

    3 years, 7 months ago

    #কবিতা
    আজকাল বড্ড বেশি প্রেমিক আমি

    ইদানিং তুমি আমাকে কেমন যেন প্রেমিক করে ফেলছো,
    আমি দ্রোহের কথা লিখতে গিয়ে তোমায় লিখে ফেলছি,
    আমি বিপ্লব আনতে চেয়ে তোমায় নিয়ে আসছি,
    আমি উন্মাতাল মিছিল ফেলে ছুটছি তোমার পিছু,
    আমি মাও,লেনিন,মার্কস ছেড়ে,
    পড়ছি শেলি,সেক্সপিয়ার,রবীন্দ্রনাথ।
    পোস্টার লেখায় দক্ষ আমি অবলীলায় লিখে ফেলছি প্রেম পত্র,
    জ্বালময়ী বগ্মীতা কোথায় হারিয়ে,হয়ে যাচ্চি কোমল,
    চির উন্নত মম শীর আজ নতজানু তোমারই দুয়ারে,
    আজকাল আমি বড্ড বেশী প্রেমিক হয়ে যাচ্ছি।

    4
    3 Comments
    • প্রেম এক অনন্য অনুভব।

    • শাব্দিকতা চমৎকার!

    • খুব চমৎকার লাগলো সম্পূর্ণ কবিতাটিই…. পোস্টার লিখতে লিখতে যে প্রেমপত্র’ও লিখতে পারে সেই আসল প্রেমিক…! কবিপ্রিয়, মারণন্নোমুখ বর্শা হাতে যে বীর যোদ্ধা রণক্ষেত্রে বিদ্যুৎ দ্রুতিতে ছুটে বেড়ায় সেই Shakespeare এর বাংলা শাব্দিক রূপ শেক্সপিয়ার হ’লে পাঠকের দৃষ্টি আহত হবে না বলে মনে হয়… একটু রসিকতা ক’রলাম…! কবিতার বাতাবরণে সত্যিই মুগ্ধ… শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন প্রিয়…

Skip to toolbar