Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    3 years, 7 months ago

    স্মৃতিকথা

    দাদা ঠাকুরমা কত করে
    বলতো কথা ঢঙ করে
    নাতী পুতি নাড়ত মাথা
    শুনত কথা কান ফেলে।
    হেলে দুলে গাল ফেলে
    হাসতো দাদি কথার ছলে
    সাথি ছিল নাতি-পুতি
    প্রশ্ন বানে সময় ভুলে।
    ছিল বাহার গল্পের আহার
    পূর্ব রাজার শাসন কার
    ইতিবৃত্ত চর্র্চা করে
    দিত জ্ঞানের সমাহার।
    নাতী পুতি ব্যাঙ্গ করে
    ডাকতো বুড়ি দাদি বলে
    দাদু লাঠির বৈঠা নেড়ে
    আয় দিব তোর কানমলে।
    পিতা মাতা ভাই বোন
    করতো মিলে যৌথ আহার
    দুঃখ কষ্ট সবই ভুলে
    মিলন যোগে অন্ত মায়ায়।
    কেউবা পাছে পেলে কষ্ট
    ভাগীরথী হত রুষ্ট
    সবলে তারই, নিত কারি
    সমহারে ভারি কষ্ট।
    সবই এখন হয়েছে পর
    হাত পরেছে যন্ত্রের উপর
    কেড়ে নিলো বিজ্ঞান এসে
    মাথায় এখন বিশ্ব খবর।
    দাদা-দাদি ভুলে নাতী
    নিচ্ছে হাতে প্রান ঘাতী
    লেখাপড়া নিচ্ছে কেড়ে
    মোবাই এখন মনের সাথি।
    হইচই গেছে অতুর ঘরে
    যৌথ সংসার ভবঘুরে
    ডিজিটাল ঐ ভাণ্ডার এসে
    জেঁকে বসেছে যে আপন ঘরে।
    Suhas
    14/11/2022

    8
    11 Comments
Skip to toolbar