Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলামOffline

  • MohammadSaifulIslam
  • বিজয়ের গান গেয়ে
    মুহাম্মদ সাইফুল ইসলাম

    আমি তখন পাঠশালা আর
    খেলাধূলায় মগ্ন ছিলাম,
    হঠাৎ দেখে চমকে উঠি
    আমার মায়ের কাপড় ধরে,
    করছে কারা টানাটানি।
    পাক হানাদার
    আলবদর আর
    রাজাকার আল
    শামস বাহিনী।
    আগুন জ্বলে উঠল বুকে!
    ধরার গায়ে লাথি ঠুকে
    তৈরী হলাম, জয় বাংলা বলে।
    আমার বাংলা মায়ের ছেলে ;
    আমরা তখন যুদ্ধে গেলাম।
    গেরিলাদের আক্রমণে
    খেই হারালো জনে জনে
    অবশেষে অস্ত্র রেখে ওরা
    পালিয়ে গেল পাকিস্তানে।
    লাল-সবুজের পতাকাটা নিয়ে
    ফিরে গেলাম মায়ের কোলে,
    দৃপ্তকন্ঠে বিজয়ের গান গেয়ে।।

    5
    5 Comments
Skip to toolbar