Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    3 years, 9 months ago

    ছড়াঃ-আয়নার সামনে দাঁড়িয়ে
    লিখিয়েঃ- রাসেল আদিত্য

    বলতে পারো আমাদের বাংলা মা আজ
    সবচেয়ে বেশি ভুগছে কিসের অভাবে?
    ‘প্রেমহীনতা’য় ভুগছে বাংলাদেশ তাইতো
    দূর্নীতি আর লুটপাট মিশে একাকার স্বভাবে।

    রাজনীতি হারিয়ে চরিত্র নিজের হয়েছে
    লাশ মারানো নির্লজ্জ ক্ষমতালোভী,
    বিভাজিত আজ আমরা সকল শ্রেনি
    কৃষক -শ্রমিক-ছাত্র-শিক্ষক-সুশীল কবি।

    যোগ্য আর বিজ্ঞরা হামেশাই অবমূল্যায়িত
    দূর্নীতিবাজ-অশিক্ষিত-ধর্ষক পাচ্ছে মূল্যায়ন,
    সত্যবাদী হয় হাসির পাত্র সমাজে আজ আর
    সাদরে সমাদৃত হচ্ছে অনর্গল মিথ্যুক যে জন।

    নিজস্ব বলে যাকিছু ছিলো আমাদের
    ঐতিহ্য-সামাজিকতা-কৃষ্টি-কালচার রীতিনীতি,
    অনেকগুলো কবরস্থ করেছি চিরতরে কিছু
    রেখেছি বইয়ে শব্দরুপে চর্চার টেনেছি ইতি।

    দিনবদলের স্রোতে গেছে ভেসে কতোকি
    বদলে গেছে সংজ্ঞা পুরো প্রেম-ভালোবাসার,
    সত্যিই যদি ভালেবাসো সখি তাহলে
    এসো বিছানায় নইলে সবকিছুই অসার।

    উন্নয়নের ছবিটা দৃশ্যমান সত্যি দেশজুড়ে বটে
    তবে সেগুলো সবই অবকাঠামো জড় উন্নয়ন,
    ব্যক্তি-পরিবার-সমাজ-রাষ্ট্র নৈতিকতা ভুলে
    আক্রান্ত পরকীয়া-পাপাচারে যত্রতত্র ভাঙামন।

    বড্ড বেশি আত্মকেন্দ্রীক হয়ে গেছি আমরা
    মানবতা বিহীন যেনো সাক্ষাৎ যন্ত্র বনে গেছি,
    মসজিদ-মন্দির-গীর্জাগুলো ফাঁকা পড়ে কিন্তু
    এফবিতে ধার্মিকের ভীড়ে মনে হয় যেনো স্বর্গবাসী।

    সিট ফাঁকা নেই বৃদ্ধাশ্রমে টেষ্ট ছাড়া নেই চিকিৎসা
    কে কতোটা শিক্ষিত হবে নির্ভর করে টাকায় আজ,
    যতোই সুন্দর পোশাক চাপিয়ে গায়ে চেঁচাও সভ্য বলে
    প্রকৃতই চরম বর্বর-অসভ্য ভেতরে বাইরে স্রেফ সাজ।

    ১৫ নভেম্বর ২০২২ইং,১২ঃ৫৪ এএম।

    5
    5 Comments
    • অভিনন্দন 💐 ” বিভাজিত আজ আমরা সকল শ্রেনি
      কৃষক -শ্রমিক-ছাত্র-শিক্ষক-সুশীল কবি।”-জেগে ওঠো বাঙালি,,,,,চমৎকার লেখনী। শুভকামনা 🤚

    • দুর্নীতি লুটপাটে কোনঠাসা বাংলা মা, জনম ভরেই খেয়ে নিলি, আর কতখাবি খেয়েই যা। সত্যি কবিপ্রিয় খাদকদের হাত থেকে কবে রক্ষা পাবে বাংলা মা???

    • অপূর্ব সুন্দর শুভদৃষ্টি ‘বাংলা মা”এর উপর… মুগ্ধতা ও সম্ভাষণ জানাই কবি…

    • বরাবরের মত সত্য আর বাস্তবতায় ঠাসা আপনার লেখা মনের দরজায় প্রবল করাঘাত করে গেল।

    • নিজেকে দেখতে পারা বিরাট কাজ।

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar