-
অপেক্ষা
সালমানুর রহমান
———-
জানালার বাহিরে অপলক তাকিয়ে রই
শুধু তোমারি জন্য অপরাধী হই।
তোমার হাতটি ধরে হাঁটার অপেক্ষাতে
ক্ষণ চলে যায় যে অবহেলাতে।
ওগো প্রিয়, আপন করে নাও মোরে
তোমারি মনেরো অতল সাগরে।
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন বোনা
মনের কথা কখনো কি হয়েছে শোনা।
তবুও তোমার পানেই চেয়ে থাকি
এবারে তুমি মোরে দিয়োনা ফাঁকি।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে, প্রিয়
ক্ষয় করেছি অস্তিত্ব স্বীয়।
শেষবারেও যদি অবহেলা কর, প্রিয়
তবে তোমার আঁস্তাকুড়ের ভালবাসাটুকু দিও।5 Comments
Friends
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
Rokeya Khanam
@rokeyakhanam
খালেদা আক্তার
@khaledaakhter
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
মেহেদী মারুফ
@maruf1
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
@muhammadullahbinmostofa
AdabenTatali
@adabentatali


জানালার বাহিরে অপলক তাকিয়ে রই
শুধু তোমারি জন্য অপরাধী হই।
তোমার হাতটি ধরে হাঁটার অপেক্ষাতে
ক্ষণ চলে যায় যে অবহেলাতে।… প্রিয়ার হাত ধরে হাঁটার জন্য শুভকামনা রইল । ধন্যবাদ ।।