-
বিচিত্র এপিটাফ
___________________________
জীবন বিচিত্র;
তারও অধিক বিচিত্র তোমারে দেখি।
আসলে দেখি না,
দেখার ভেতর আছে অনেক ছলনা।
এই ছলনা আমাদের পূর্ববর্তীদের অন্ধ করছিলো।
এখন এই আমাদের
এবং আমাদের উত্তরাধিকারদের মগজে
এক রঙ্গিন ফানুস হইয়া জ্বলজ্বল করতেছে।
অথচ,
এই ফানুস নিভা যায়-
যখন তুমি থাকো না আমাদের জায়নামাজে।
যখন তুমি ডুব দাও আমাদের মদের গ্লাসে।
যখন তুমি ভাইসা যাও আমাদের নিকোটিনের সত্য ধুয়ায়।
তোমারে জপতে জপতে
একজন মা কান্দে পুত্রের মৃত্যুশোকে,
একজন ভাই কান্দে ধর্ষিতা বোনের নগ্ন শরীর দেইখা।
আমাদের অন্তরে চিন্তালোকের আলো নাই।
তাই, প্রায়ই আমরা অন্ধত্বের অভিশাপে বাইড়া উঠি।
গ্রামে, শহরে দৈনন্দিন খবরের ভিত্রে মুখ গুইজা থাকা মানুষ
দিবাস্বপ্ন দেখে বিভ্রান্ত ঘুমের ভিতর।
এর অধিক বিচিত্র কি-ই বা আর হইতে পারে?
আলো নাই, আলো নাই,
সমস্ত পৃথিবী ঘুমায় জলের ভিতর।
সেই ঘোলা জলে আমরা সাঁতার কাটতেছি।
আমাদের কানকোতে জইমা আছে মাছেদের অভিশাপ।
এইযে লিখতে থাকি আমাদের প্রাচীন ইতিহাস,
সেই সমস্ত তুমি এড়ায়া যাইতেছো।
প্রহেলিকার জাল ছড়ায়া দিতেছো আমাদের চাইরপাশে।
আমরা নিক্ষেপ করতেছি আমাদের আত্মাগুলিরে এক হাওয়ার গহবরে।
সেই গহবর আসলে স্রেফ শূন্যতা ছাড়া আর কিছুই না।
আমরা এইসবই জানি
জানি, কিন্তু দেবলোকের দৃষ্টিহীন গাছ হইয়া দাঁড়ায়া থাকি অনন্তকাল।
আমাদের জননীরা ঘুমায়ে যায়
আমাদের পিতারা হারায়ে যায়
আমরা আমাদের জন্ম দেই আমাদের মগজের ভিতর।
এরপর চুপচাপ লিখতে থাকি বিচিত্র এপিটাফ।12 Comments-
-
-
-
আমরা নিক্ষেপ করতেছি আমাদের আত্মাগুলিরে এক হাওয়ার গহবরে।
সেই গহবর আসলে স্রেফ শূন্যতা ছাড়া আর কিছুই না।সত্য এতো দুঃখময় কেন কবি ?
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5


This piece must be a narrative of any abstract painting, it seems truly so… All possible & impossible elements are assembled together Magnificently… Spellbound…!