Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    3 years, 7 months ago

    আধুনিক যুগ

    আগের দিনে ছিল কদর উচ্চ ডিগ্রী যার
    পাড়াপড়শি দেখতে আসতো বাড়ত গাঁয়ের মান।
    নতজানু হয়ে নিত গুরুর আশীর্বাদ
    বয়ে যেন আনতে পাড়ে এ গাঁয়ের কল্যাণ।
    সেই ধারা সব বয়ে গেছে নদীর স্রোতে ভেসে
    ইংলিশ মিডিয়াম পার করেছে বাংলায় গেছে ফেঁসে।
    ছেলে মেয়ে বন্ধু তারা ধূমপান করে হেসে
    অর্ধ নগ্ন সাজে বসে বন্ধুর কোল ঘেঁষে।
    আজকালকার ছেলে মেয়েরা কায়দা গেছে ভুলে
    মর্ডান যুগে প্রবেশ তাদের আদর্শ কি আর হবে।
    গুরুজন থাকলে পাশে করতে হয় সন্মান
    এসব গুন হারিয়ে গেছে চলছে বেসামাল।
    মোবাই এসে আদব কায়দা সব নেয়েছে তুলে
    বিশ্ব এখন হাতের মুঠোয় বিজ্ঞানের গুনে।
    বিজ্ঞ জনই বুঝে বিজ্ঞান কি মহার্ঘ তাঁর
    অজ্ঞ ব্যাক্তি করছে তাহার অপব্যাবহার।
    এই নষ্টামির গোঁড়ায় পতন দোষ দিবো বল কার
    বাবা মা দিচ্ছে তুলে মোবাই হাতে তাঁর।
    শিশু যখন বায়না ধরে খাবো না আর
    নন্টে ফন্টে কার্টন দেখে মন খুলে করে আহার।
    শিশুকালে পাচ্ছে আদর আর নস্ট বিনোদন
    দোষ কি বা কার বল হে বিবেকানন্দন।

    Suhas
    16/11/2022

    8
    9 Comments
Skip to toolbar