-
পৃথিবীর বোধ হয় অসুখ করেছে….
দুঃসহ গুমোট হয়ে থমকে আছে যেনো পৃথিবী…
একাকিত্ব ঘিরে ধরেছে আমাদের !
আসলে তো আমরা ভেতরে ভেতরে কেউ ভালো নেই।
যেদিন হতে আমাদের আকাশ দেখা বন্ধ হয়ে গেছে
সেদিন হতে আমরা ধীরে ধীরে ভালো থাকাটা ভুলতে বসেছি।
প্রতিক্ষায় আছি…পৃথিবীর অসুখ সেরে গেলে , আবার
আমরা আকাশ পড়তে বের হবো।
আমরা আষাঢ়ের ঝুপঝুপ বৃষ্টিতে ভিজে নিবো খুব করে।
আমরা দিগন্ত প্লাবিত খোলা মাঠে ছুটে বেড়াবো
কোন এক সোনালি বিকেলের হাত ধরে।
নিশ্চয়ই আমরা সমূদ্র ছুঁতে যাবো,
নিশ্চয়ই আমরা পাহাড়ি পথে হাঁটতে যাবো।
নিশ্চয়ই আমরা ভরা পূর্ণিমায় আলো স্নানে সিক্ত হবো।
সেই অবধি যেন আমরা সবাই ভাল থাকি…,
সযত্নে তুলে রাখি আমাদের চাওয়া গুলো।
এই যাত্রায় বেঁচে গেলে আমরা আকাশ পড়তে যাবো।13 Comments-
-
-
নিশ্চয়ই আমরা পাহাড়ি পথে হাঁটতে যাবো।
নিশ্চয়ই আমরা ভরা পূর্ণিমায় আলো স্নানে সিক্ত হবো।
সেই অবধি যেন আমরা সবাই ভাল থাকি…,
সযত্নে তুলে রাখি আমাদের চাওয়া গুলো। -সত্যি তাই যেন হয়। আপনি বরাবরই ভালো লিখেন। -
-
-
-
Friends
অরণ্য মিথিল
@aronnonaim
আজীমি
@azeemi
Eiasin Arafat
@eiasin-arafat
Ramim Alam Swapnil
@ramim-alam-swapnil
Al-Rashed
@al-rashed
Motiur Rahman Mizan
@dressed-human
Md. Safi Mahmud
@safimahmud
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto




“প্রতিক্ষায় আছি…পৃথিবীর অসুখ সেরে গেলে ,
আবার আমরা আকাশ পড়তে বের হবো…”
মুগ্ধতা ও শুভেচ্ছা জানাই প্রিয়কবি… ভেতরে ভেতরে রয়ে গেছে অশান্ত পৃথিবীর করুণ মুখখানি, সে ভালো না থাকলে, সে না হাসলে, সে সুজলা সুফলা না হলে কোনো ফুলেরই মখমলে আমাদের অন্তরের প্রেম মাখতে চায় না… হে পৃথিবী তুমি সুস্থ হয়ে ওঠো আমরা তবে আবার আকাশ পড়তে বের হবো… এত দ্রুত আপনার কবিতায় আমার মুগ্ধতা জানানো শেষ হবে না… শুভ হোক কাব্য রঙ…