Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    3 years, 7 months ago

    নজর কাড়ে
    মিজানুর রহমান মিজান
    তোমার নজর কাড়তে
    সাজলাম পরিপাটি পোষাকে
    নিলাম প্রসাধনীর সহযোগিতা।
    সুবিন্যস্ত চুলের বেণী সাজালাম
    পার্লারে যেয়ে, নান্দনিক দৃষ্টির প্রতিযোগিতা।
    আকর্ষণীয় টিপ দিলাম কপালে
    হাতে বালা, চিত্রায়িত আল্পনা মেহেদির
    ঘুরলাম অনেকবার পাশ দিয়ে
    ঘুর ঘুর করে অভিনীত কায়দায়
    সিনেমার নায়িকার ভাব,করে ফ্যাশন ধরে পেখম
    সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেশিত
    ফিরেও তাকালে না একটিবার।
    মুখ খুলতে পারলাম না অদৃশ্য
    হাতের ছোঁয়ায়,গলা টিপে ধরার ভয়ে।
    শেষতক সমর্পিত অন্যের
    সুখে আছি, সুখে থেকো
    তুমি অনির্বার, দুর্বার ক্ষিপ্রতায়।।
    লেখক মিজানুর রহমান মিজান,সম্পাদক দীপ্তি, সাবেক সভাপতি বিশ্বনাথ পে্যসক্লাব, বিশ্বনাথ, সিলেট।

    7
    9 Comments
Skip to toolbar