Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 3 years, 12 months ago

    পাঁচশত টাকা আওয়ার
    মো ইমামুজ্জামান ওয়াহেদী
    _______________________

    ব্যবসা দিয়েছি দুঃখ শোনার,
    গল্প, শত না পাওয়ার-
    শোনাতে চাইলে আয় ছুটে আয়,
    পাঁচশত টাকা আওয়ার।
    ..
    বুকের ভেতর জমানো দুঃখ
    বলে বুক কর ফাঁকা।
    খুব মন দিয়ে শুনব সকল,
    ঘন্টা পাঁচশো টাকা।
    ..
    শোনানোর ক্ষণে প্রতি বিবরণে
    করে যাব হা-হুতাশ,
    গল্পের ফাঁকে, যথাযথ বাঁকে
    মেশাব দীর্ঘশ্বাস।
    ..
    ঘুঁচে যাক ব্যথা, ব্যথাতুর কথা
    মিশে যাক সাথে হাওয়ার,
    আগ্রহ নিয়ে সে কথা শুনব,
    পাঁচশত টাকা আওয়ার।
    ..
    ব্যবসা দিয়েছি দু’খ শোনার
    শুনবো মনের জ্বালা,
    বহুকাল ধরে জমানো যে দু’খে,
    বুক হলো কারবালা।
    ..
    আয় ভাই-বোন, সবাই স্বজন
    এসে বস মোর ধারে,
    দু’খ খুলে বল, পাঁচশত টাকা
    প্রতি ঘন্টার হারে।
    ..
    দু’খে কি তোদের প্রাণ যায় যায়
    তবু নাই কেউ শোনার?
    সে দু’খের ত্বরে করেনাই কেউ
    আয়োজন আরাধনার?
    ..
    সুকরুণ দু’খ বুলেটের মত
    ঝাঝরা করেছে বুকে?
    নির্ঘুম নিশি জ্বেলেছে আগুন
    পাথরে পাথর ঠুকে?
    ..
    বিরহ-বেদনে হৃদয় সাগরে
    উঠেছে অনেক ঢেউ,
    দু’চোখের পানি, বিরহের বানী
    দেখেনি, শোনেনি কেউ?
    ..
    দুঃখের ভারে হাউমাউ করে,
    কেঁদেছ অনেক খানে,
    দেখেনাই কেহ মর্মবেদনা,
    বোঝেনি দু’খের মানে?
    ..
    না বলা সে দু’খ জমেছে অনেক
    দেহ-মন করে ভারি,
    আয় ছুটে আয়, শুনব সকল
    হৃদয়ের আহাজারি।
    ..
    অর্থের ত্বরে গল্প শুনব,
    লাগে কি অসংগত!
    ভাবো যদি তাই, বুঝে গেছি ভাই,
    তব নাই কোনো ক্ষত।
    ..
    অতীব সুখের গল্প সবাই,
    শোনে কাছে নিয়ে টানি।
    অর্থ নিয়াও শুনবেনা কেউ,
    কোনো বিরহের বানী।
    ..
    সেথা এই আমি ব্যবসা দিয়েছি
    শুনব মনের ক্ষত,
    চোখে চোখ রেখে, সমব্যথী হব,
    বিনিময়ে পাঁচশত।
    ..
    ঘন্টার পরে পাঁচশত টাকা
    বেশি মনে হয় নাকি!
    হেসে মরি বোন, সুখ বুঝি তোরে
    দেয়নাই কভু ফাঁকি!
    ..
    কতজন কতকাল-
    বিরহ-যাতনা শোনাইবে কারে
    খুঁজিয়াছে ধরাময়,
    পায়নাই তবু, দিয়াছে সকল
    জীবনের সঞ্চয়।
    ..
    সেই ধরা পরে অর্থের ত্বরে,
    গল্প, পাওয়া-না পাওয়ার।
    শুনব সকল, ব্যবসা দিয়েছি,
    পাঁচশত টাকা আওয়ার।

    13
    11 Comments
Skip to toolbar