-
জমি খানা ফাকাই আছে আমার বারো মাস।
সরকার আছে মসনদে বসে বুজবে কি জ্বালা
চাষ করতে মেহনত লাগে জীবন ফালা ফালা।
বলে কিনা করতে হবে সব জমি চাষ
থাকবে না খালি ইঞ্চি জমি কত হাস ফাস।
নাই হাল নাই গরু কেমনে করি চাষ
জমি খানা ফাকাই আছে আমার বারো মাস।
ট্রাক্টর নামক যন্ত্র এসে তাড়িয়েছে গরু
চায় না করতে জমি চাষ হয় যদি রাস্তা সরু।
জমি খানা পরে আছে বাড়ির আঙ্গিনায়
যায় না ফসল করা তাতে তাদের গরিমায়।
যায় দিন ভালো যায় আসে দিন খারাপ
সত্য হল গানের বচন আসবে পরের ধাপ।
গরুর দিয়ে হত তখন অধিক জমি চাষ
সব খানেতেই হত চাষ রইতো না পতিত আর।
কৃষক যাইত গরু নিয়া সূর্য উঠার আগে
কৃষাণি যাইত খাবার নিয়া খুশির অনুরাগে।
গরু ছিল ছিল হাল ছিল গরুর গাড়ি
ভাটিয়ালি গান ধরিয়া যাইত কৃষক বাড়ি।
রকমারি আসত ফসল সারা বছর ঘরে
শস্যে ছিল পরিপূর্ণ গোলাঘর ভরে।
সমস্যার নেইকো শেষ আছে আরো বেশ
কর্ম আছে কর্মি নাই হারিয়ে গেছে রেষ।
তিন চাকার অটোয় চেপে ড্রাইভার হয়েছে ওই
কৃষকের মাথায় হাত লোক পাবে কই।সুহাস
২১/১১/২০২২13 Comments-
-
“সরকার আছে মসনদে বসে বুজবে কি জ্বালা
চাষ করতে মেহনত লাগে জীবন ফালা ফালা।” হে চাষী রূপি কবি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন সমস্ত চাষী ভাইদের আর্তনাদ তাদের মনের দাবি। -
-
-
আবহমান গ্রাম-বাংলায় যে নিত্য নতুন শহুরে অনুষঙ্গ যোগ হচ্ছে তাতে ক’রে দেশে দেশে এক ধরণের নতুন পল্লী জনসমাজ গঠিত হ’বে যাতে থাকবে প্রাণ ও প্রযুক্তির দারুন এক বৈপ্লবিক মিশেল যা কিন্তু শহরে আমরা মাথা কুটে ম’রে গেলে’ও পাবো না… তখনও সেদিন আমাদের প্রাণরসসিক্ত শেকড়ের কাছেই ফিরে ফিরে যেতে হ’বে যেমন আজও যেতে হয়…
অভাবনীয় অনুপম লেখনির জন্যে অনেক অনেক অনেক ভালোবাসা ও আশীষ রইলো প্রিয়…-
প্রযুক্তি দিয়েছে অনেক নিয়েছে তার চেয়ে ঢের——-প্রান ও প্রযুক্তির মিলনে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সত্য কিন্ত কৃষি নির্ভর শ্রমজীবি মানুষ তাদের তথা কথিত শ্রম হাড়িয়ে ভিন্ন উপায়ে উপার্জন করছে আর তাই অনেক আবাদি জমি আজ পতিত পরে আছে যেখানে প্রযুক্তির ছোঁয়া পৌছায় না। আর সেই অনুভূতি থেকেই লেখা। —- আপনি ও আমার ভালবাসা নিবেন।
-
-
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
আর্য
@arjo
সাখাওয়াতুল আলম চৌধুরী
@shakawat83
Mohammed Shimul Dhali
@shimuldhali
Drako Shajib
@drako
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
নোমান খালভী
@nomankhalovi
Motiur Rahman Mizan
@dressed-human



চষিয়া যাও হে চাষি যতটুকু মেলে,কিঞ্চিত হলেও যদি ফল তাতে মেলে।