Profile Photo

Nuralam HossainOffline

  • xoxnur
  • Profile picture of Nuralam Hossain

    Nuralam Hossain

    3 years, 7 months ago

    এভাবে আত্ত্ববিসর্জন করে ভালোবাসা শেষ পর্যন্ত আদৌ কি ভালোবাসা থাকে নাকি হোপলেস সাবমিশন হয়ে যায় আমার জানা নেই । সম্পর্ক একজন হয়তো ত্যাগ স্বীকার করে টিকিয়ে রাখতে পারে , অপর পক্ষের স্বীকৃতির আকাঙ্খাও ছেড়ে দিতে পারে কিন্তু যোগাযোগ রাখা , গুরুত্ব দেওয়া , সম্মান করা , মনোযোগ দেওয়া এসব সম্পর্কের প্রাণ ! মাথায় উঠে যাবে ভেবে সে থাকলেও যা না থাকলেও তা এমন ঠান্ডা ব্যবহার করা অসুস্থ সম্পর্কের লক্ষণ । সার্বক্ষণিক ঠান্ডা আর নিষ্ক্রিয় মনোভাব আর যাই হোক ভালোবাসা কখনোই না । যার কাছে আমি থাকা না থাকা সমান সেখানে তার কাছে এক সেকেন্ডও থাকতে চাই না ! একমুখী বিক্রিয়ার মত আমি শুধু ভালোবাসা দিয়েই যাবো বিনিময়ে সামান্য ভালোবাসার বহিঃপ্রকাশ তার কাছ থেকে আশা করতে পারবো না এমন স্বার্থপর ও একমুখী ভালোবাসার চেয়ে হাজার বছর একা থাকা ভালো । আমার যতই ধৈর্য থাকুক তারও একটা সীমা আছে । হ্যা আমি চাইনা আমার সীমাবদ্ধতা তাকে বঞ্চিত করুক কিন্তু সে যদি ছাড়া গরুর মত সব ক্ষেতে মুখ দিতে থাকে তাহলে এই সম্পর্কেরই তার প্রয়োজন কি ? শারীরিক মানসিক চাহিদা সবারই আছে ! আমি তাকে আমার জন্য অনির্দিষ্ট সময় অপেক্ষা করাতে পারবো না , এ অধিকার আমার নেই । কিন্তু তাকে ফ্রি পাস দিয়ে সম্পর্ক সম্পর্ক খেলার প্রয়োজনীয়তা আমার কাছে অবান্তর মনে হয় ।

    5
    8 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die

Nur

Skip to toolbar