-
চিরকুট
প্রাচ্য ও প্রতীচ্য দর্শন কি ভীষণ বিপরীত ধারায় প্রবাহিত।প্রাচ্যদর্শন আমাদের শিক্ষা দ্যায় ত্যাগের ও আধ্যাত্মিকতার। অন্যদিকে প্রতীচ্য দর্শন যৌক্তিক চিন্তার বিকশিত ধারায় ক্রমশ ভোগবাদী বস্তুবাদে রূপান্তরিত হয়। প্রাচ্য দর্শনে ব্যাক্তির থেকে বড় হয়ে ওঠে সামগ্রিক অস্তিত্ব।আর যখন সামগ্রিক অস্তিত্বের প্রশ্ন তখন ব্যাক্তিকে শিক্ষা দেওয়া হয়, ত্যাগের, ধৈর্যের।উপমহাদেশের ইতিহাসে বেদান্ত দর্শন যখন পূর্ণরূপে বিকশিত, ঠিক তখন উপেক্ষিত, পরাধীন, শোষিত মানুষের সহজ বস্তুবাদী দর্শন চার্বাক রূপে বিকশিত। বেদান্ত দার্শনিকের দৃষ্টিতে সাধারণের দর্শন।আত্মা নয় দেহের দর্শন। সে পথ ধরে বৌদ্ধিক দর্শন। অনেক বেশি পরবর্তীতে সামগ্রিক দর্শন রূপে বিকশিত। আর এ দিকে প্রতীচ্যে যুক্তি ক্রমশ তীব্র হয়েওঠে।ব্যাক্তির যৌক্তিক ধারণা ক্রমশ বস্তবাদে পরিণত হয়।আত্মার অস্তিত্ব ঠাই পায় আস্তাকুড়ে।ব্যাক্তি মানুষ অনেক ক্ষেত্রেই তার সমাজ থেকে বড় হয়ে ওঠে।
দর্শনকে আমরা বর্তমানে মৃত বলে ধরে নিলেও, এই ২০২২ সালে যুদ্ধ, সংঘাত, অস্থিরতার অন্তরালে প্রাচ্য আর প্রতীচ্যের দর্শন বয়ে যায় মৃদুস্রোতে। বিশ্বায়ন আর তথ্য প্রযুক্তির যুগে আমেরিকা আর বাংলাদেশ তাদের ভীষণ ভিন্নতা নিয়ে পাশাপাশি অবস্থান করে। সৌদি আর কানাডায় চলে বিপরীত দর্শনের আয়োজন। মুখে যতোই বলা হোক না, ভিন্নতা সুন্দর, বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। সবাই তার আপন আদর্শের মানুষ চায়। ভিন্নতা সেখানে বিভাজক।
কি এক প্রবল শোরগোল? কি এক প্রবল জটলা?2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


চমৎকার লিখেছেন প্রিয় লেখক