Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • যুবক

    যুবক তোমার বুকপকেটে লুকিয়ে থাকা,
    পাঁচটি টাকার একটি নোটে প্রথম প্রেমের পুরনো নাম।
    যুবক তোমার ছেঁড়া জিন্সের নীলচে আকাশ,
    ঢেকে দিলো, ব্যস্ত পথের ধুলোয় মাখা রক্ত ভেজা ক্লান্ত ঘাম।
    যুবক তোমার একলা ঘরে,
    অন্ধকারে, রাতের বেলায় দুঃখ বোনে বিষণ্ণতার নীল চাদর।
    যুবক তোমার স্বপ্ন ভাঙে,
    প্রত্যহ এক দিনের শেষে, ভীষণ ভাবে আঘাত করে বাস্তবতার হাতিয়ার।
    যুবক তুমি বিকেল বেলায়,
    ফুটপাতে আর চায়ের টঙে, বলছো কথা, স্বপ্ন মাখা উদার মন।
    যুবক তুমি পুড়ছো রোদে,
    ভিজছো জলে, দেখছো আকাশ অনেক নীল।
    যুবক তোমার ভালোবাসায়,
    খুঁজছো তাকে, পথে ঘাটে, নগর শেষে, ভিড়ের মাঝে কতদিন।
    যুবক তোমার স্কেচবুকে আর কবির খাতায়,
    শাদা পাতা উঠলো ফুটে, তারই কথায়, চোখের ভাষায়, বলছে শুধু,
    প্রতীক্ষারই এই জীবন।
    যুবক তোমার, প্রতীক্ষারই এই জীবন।

    5
    3 Comments
    • “যুবক তোমার স্কেচবুকে আর কবির খাতায়,
      শাদা পাতা উঠলো ফুটে, তারই কথায়, চোখের ভাষায়, বলছে শুধু,
      প্রতীক্ষারই এই জীবন।
      যুবক তোমার, প্রতীক্ষারই এই জীবন”

      সার্বজনীন এই তথাকথিত (অ)সামাজিক জীবনে যেন সেই একই প্রত্যন্ত প্রতীক্ষা…
      শাশ্বত নাট্যমঞ্চের হে অনবরত দগ্ধ ঘর্মাক্ত সন্ত্রস্ত আশাহত জন্মান্ধ যুবক… “প্রতীক্ষারই এই জীবন…! যুবক তোমার, প্রতীক্ষারই এই জীবন…!”

    • চমৎকার প্রিয় কবি

    • শুভকামনা ও প্রিয় কবি আপনাকে জানাই আন্তরিক শুভেচছা ও অভিনন্দন

Skip to toolbar