Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 12 months ago

    চোখের জলবায়ু পরিবর্তন
    আজ কান্না পাচ্ছে ভীষণ
    আমি ভাবতাম আমি অনুভূতিহীন
    এখন শুনছি
    কান্নার শব্দ গ্রন্থন!
    চলে যাঁরা যায় সময়ের সফরে
    দূরত্বের কাছে,দূরে, একা দূরে
    সবাই লুকিয়ে কাঁদে
    নিমগ্ন অনিল নদে
    যে যার মতন।
    চোখের জলবায়ু পরিবর্তন
    আজ কান্না পাচ্ছে ভীষণ।
    এখানেই শেষ কবিতা,
    গদ্য , পদ্য, লিখে
    জীবনের খাতা।
    জীবন বিচিত্র দৃশ্যে অনুরণন
    জীবন বাঁচা -মরার আয়োজন।

    9
    8 Comments
Skip to toolbar