-
ওথেলো
অরন্য হিল্লোলসর্ব চক্রান্ত বধ করে হয়েছিলে একদা শতাব্দিময় অজেয়
তোমারই হীন সিদ্ধান্তে বয়েছে আজ রক্তের লাল ঢেউ
মানি না তোমার ভালবাসা, তোমার পরম সুহৃদ মমতা
তোমারই কুট কৌশলে এসেছিল শুধুই পদে পদে ব্যার্থতা
তোমারই কৃষ্ণ ছলনায় হার মেনেছে বিষাক্ত পিট ভাইপার
র্যাটলের বিষে করেছিলে সর্ব শুভ প্রানের তড়িৎ সংহার।
মানি না তোমার জয়গাঁথা, তোমার অশুভ মহানুভবতা
তোমারই হীন চাতুর্জ্যে হারিয়েছি কবে কস্মিন স্বাধীনতা
তোমারই মিথ্যে আশায় হার মেনেছে ব্যাথিত হ্যামলেট
মিথ্যে প্রেমের বিষবানে প্রান হারিয়েছে রূপসী জুলিয়েট
এ যেন তুমি অর্বাচিন ব্রাজিলের প্রকান্ড এক এনাকোন্ডা
তোমারই নিপীড়নে জর্জরিত আজ আফ্রিকার রুয়ান্ডা
তোমারই কুট চালে অবাক তাকিয়ে রয় অর্জুন যুধিষ্ঠির
ভীম নকুলও হীন দৃষ্টিতে পরাজয়ে হয়েছে অনন্ত স্থির
কিং লিয়ারও স্বীকার করবে তুমি নিকৃষ্টের সর্বসেরা রাজা
ওথেলো হতে পারবে না যদি দাও আমায় নির্মম সাজা।6 Comments-
প্রক্রিতপক্ষে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই কবিতা অনেকটাই রুপক আকারে নিরব প্রতিবাদের ভাষায় উপস্থাপন করেছি মাত্র, কারন সাম্রাজ্যবাদিরা যেমন মানুশের বাক সাধিনতা কেরে নেয় অথচ তাদের নিজেদের দেশ কে দুনিয়ার সামনে উপিস্থাপন করে গনতন্ত্রের তীর্থস্থান হিসেবে তেমনি একদিন মার্কিন আধিপত্য আর এই দুনিয়ায় থাকবে না, সেটাকেই রুপক আকারে প্রেজেন্ট করলাম, জানি না কবিতার মাধ্যমে উচ্চ কন্ঠে প্রতিবাদ জানাতে সক্ষম হয়েছি কিনা, কিন্তু এই চিরন্তন প্রতিবাদ আর থামবার নয় কখনই
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl


“তোমারই মিথ্যে আশায় হার মেনেছে ব্যাথিত হ্যামলেট
মিথ্যে প্রেমের বিষবানে প্রান হারিয়েছে রূপসী জুলিয়েট”
অপূর্ব মহাকাব্যিক সুরের প্রাণময়তা পেয়েছে লেখাটি… অশেষ মুগ্ধতা ও শুভেচ্ছা জানাই প্রিয় অরন্য হিল্লোল…