-
🔰 সকাল খুঁজে ফিরি 🔰
এমন একটা সকাল যেন হয়
যেথা রাত পোহালে, সব সুখেই নিরুদ্দেশ।
এমনি এক সকালের প্রত্যাশায়,
যখন সূর্যোদয়ে আসবে যেন খুশীর সন্দেশ।অধরা এই সকাল খুঁজে ফিরি
যেদিন জীবন মানে শুধুই ভালোবাসি,
এই সকাল আসবে কি কখনো
নেই হিংস্রতা,সব খুনির গলায় ফাঁসি।আজও দেখিনি এমন সকাল
কাঁদেনি পৃথিবী, ঝরেনি অশ্রু ওই নয়নে
কে চায়না এমন দিন
যার শুরুটা হবেনা কারো মহাপ্রায়ানে।এই সকালের হয় যেন উদয়
যেদিন তুমি বন্ধু তোমরা বন্ধু কোন শত্রু নাই,
কোথায় এমন সকাল পাই খুঁজে
চায়ের সাথে জমল বুঝি আলাপ,কত আনন্দ যে ভাই।আজও এমন সকালের সপ্ন দেখি
যেথা আহত পাখির নির্ভয় উড়াউড়ি,
সেই সকাল কেন হয়না এমন
স্বপ্নে হই নিমগ্ন,আর শুন্যে উড়াই স্বপ্নের ঘুড়ি।ওই সুদূরে সেই সকাল দেখি আমি
যবে ফুটেছে রক্তজবা, অথচ ঝরেনি রক্ত,
সেই স্বপ্নীল সকালের প্রত্যাশায় বলি
পৃথিবী! আমি যে তোমার অন্ধভক্ত।✨🆂🆂🅿🆂🆂✨
11 Comments-
-
আজও এমন সকালের সপ্ন দেখি
যেথা আহত পাখির নির্ভয় উড়াউড়ি,
সেই সকাল কেন হয়না এমন
স্বপ্নে হই নিমগ্ন,আর শুন্যে উড়াই স্বপ্নের ঘুড়ি।- খুব সুন্দর। -
“আজও দেখিনি এমন সকাল
কাঁদেনি পৃথিবী, ঝরেনি অশ্রু ওই নয়নে
কে চায়না এমন দিন
যার শুরুটা হবেনা কারো মহাপ্রায়ানে”অনেক মুগ্ধতা ও ভালোবাসা জানাই কবিপ্রিয় এমন মন উদ্বেল করা কবিতা আমাদেরকে উপহার দেয়ার জন্যে… সতত শুভ ও মঙ্গল হোক প্রিয়…
-

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
nili
@nili
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com
Nahar moyna
@moyna
মেহেদী হাসান
@saimul
নাফিউল ইসলাম নাফি
@nafiridoynafiulislamgmail-com
Khan Hoque
@khanhoque
আনিকা মারজান ইরা
@anikamarjanera


এমন সুন্দর স্বপ্ন সত্যি হোক! এমন সকাল প্রতিদিন’ই আসুক! ভালোবাসা নেবেন কবিবন্ধু!