Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 6 months ago

    জলের তলার নূঁড়ির অসুখের মতো আমার ভেতরে ভেতরে প্রচন্ড এক ছোঁয়াচে অসুখ বেড়ে উঠছে ধীরে ধীরে।শব্দহীন-ভাষাহীন সে অসুখের নেই কোন অক্ষরজ্ঞান,বানান ভুল হ‌ওয়ার‌ও নেই শঙ্কা।ঘোর বর্ষা,তীব্র শীত আর ঝাঁঝালো রোদের দিনগুলোতে সে অসুখ আদর আহ্লাদ পেয়ে বাড়ছে ক্রমশ।তোমার আর‌ও সাবধানী হ‌ওয়া উচিত।অসুখটা দারুণ ছোঁয়াচে।তোমাকে একবার ছুঁয়ে দিলেই তুমি আর ঘুমোতে পারবেনা পরিচিত বিছানায়।এপাশ-ওপাশ,বারান্দায় ছটফট করে কাটবে তোমার বিনিদ্র রাত।না ঘুমোতে পেরে তোমার চোখের নিচে জমবে কালো।এ অসুখটা তোমার মধ্যেও বাড়তে থাকলে তুমি আমার জন্যে কাঁদবে।গাল বেয়ে চোখের জল চায়ের কাপে পড়ছে টুপটুপ করে,দৃশ্যটা দেখতে আমার খারাপ লাগবেনা।
    দূরে থাকো,দূরে থাকো,ছুঁতে দিওনা তোমাকে।তোমাকে ছুঁয়ে দিলেই তুমি ভীষণভাবে আমার হয়ে যাবে।

    12
    17 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar