Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    • 3 years, 11 months ago

    বাবা

    বাবা আমার বাবা তোমার সঙ্গে নিয়ে যাও
    মস্ত বড় হৃদয় বাবার সবই তোমার নাও।
    বাবা আমার খেলার সাথী পথ দেখানো বাতি
    বজ্র মেঘের আড়ালে আমার মাথার উপর ছাতি।
    আপন ভুবন ভুলে বাবা সুখের পরশ ফেলে
    দিন রাত এক করে দেয় হৃদয় অনুকূলে।
    মা আমার ঘরে বসে রাঁধে চুলায় ভাত
    বাবা দিন বর ব্যাস্ত থাকে ঘরে ফিরে রাত।
    পান থেকে চুন খসলে পরে মা যে করে রাগ
    বাবা এসে বলে মাকে আর বকোনা থাক।
    মানিক সোনা ভুল করেছে কি আর যাবে করা
    আদর করে বসাও তাকে অনেক বাকি পড়া।
    বাবা বলে হতে হবে অনেক বড় তোকে
    আমার দুঃখ থাকবে না আর তোর সুখ দেখে।
    তুই যে আমার মানিক রতন আমার সোনা ধন
    চোখের আড়াল হলে আমার কাঁধে এ মন।
    মানুষ যেন বলে মানুষ এমন মানুষ হও
    চলার পথে ভুল ভ্রান্তি নিজের স্কন্দে লও।
    আসবে শত বাধা তোমার হাজার প্রলোভন
    জানবে তোমার পাশে আমি থাকব অবিচল।
    মনে পরে বাবা আরও অনেক সুখের কথা
    ঘরে ফিরতে রাত হলে তুমি পেতে ব্যাথা।
    বাবার মতন এমন রতন ইহ জনমে নাই
    বাবা তুমি হৃদয় মূলে ধন্য সবে তাই।

    সুহাস

    ২/১২/২০২২

    8
    9 Comments
Skip to toolbar