Profile Photo

Basudeb MaitraOffline

  • Basumaitra
  • Profile picture of Basudeb Maitra

    Basudeb Maitra

    • 3 years, 10 months ago

    সমর্পণ
    বাসু মৈত্র
    —–++++—–
    তুমি রোদ্দুর হবে?
    শীতের সকালে উদোম গায়ে তোমায় মেখে নেবো।
    তুমি পূর্ণিমা হবে?
    জোছনা রাতে হৃদয় গহীনে তোমায় জড়িয়ে নেবো।
    তুমি বৃষ্টি হবে?
    তোমার ফোটায় সিক্ত হয়ে শৈশবে ফিরে যাবো।
    তুমি আকাশ হবে?
    সাদা মেঘ হয়ে তোমার নীল দিগন্তে লুকোচুরি খেলবো।
    তুমি পাহাড় হবে?
    তোমার ঝর্ণা ধারায় ভিজে ভিজে আমি শুদ্ধ হবো।
    তুমি সাগর হবে?
    তোমার গভীরে নিমগ্ন হয়ে তোমায় খুঁজে নেবো।
    তুমি অরণ্য হবে?
    তোমার ছায়ার আঁচলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাবো।
    তুমি বসন্ত হবে?
    মহুয়ার গন্ধে মাতাল হয়ে আমার মধ্যে তোমায় নেবো।
    তুমি স্বপ্ন হবে?
    তোমাতে বিভোর হয়ে আদরে আদরে ভরিয়ে দেবো।
    তুমি ভালোবাসা হবে?
    তোমায় আমি স্বর্গ থেকে পারিজাত এনে দেবো।
    তুমি আমার হবে?
    বিশ্বস্ততায় তোমার কাছে আমি সমর্পিত হবো
    যদি গ্রহণ করো তাহলে আমি শুধু তোমারই হবো।।

    7
    11 Comments

Basudeb Maitra

Poet

Bagerhat

Skip to toolbar