Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🔰 শেয়ার বাজার 🔰

    সব কিছু বিনিয়োগ করে
    করেছি শেয়ার বাজার,
    অল্পতেই অনেক ব্যবসা
    বাহ্ এতো বেশ মজার।

    দিন কাটে খুব আনন্দে
    ব্যবসা টাকা হাজার হাজার,
    স্বল্প পুঁজিতে অনেক লাভ
    ভাব খানা ছেলে রাজার।

    পুঁজি চাই আরো পুঁজি
    পিতার বিগে দুই,
    ব্যবসা সফল হবো ভেবে
    বন্ধক সেই ভূই।

    মায়ের হাতে গলায় নাকে
    অনেক গয়না নাকফুল,
    বাজারে বিনিয়োগ
    এতে নাই কোন ভুল।

    ছোট বোন বেশ ভারি মিষ্টি
    চপলা চঞ্চল কানে ঝুমকা,
    বাজারে লাগাবো
    আবদার আচমকা।

    বড় বোন জামাই প্রবাসী
    আপা কিছু টাকা দে ধার,
    লাভ সহ ফেরত দেব
    বোন আমি কি তোর পর।

    আনন্দ একি আনন্দ
    ঘরে গৃন্নির গয়না,
    বিয়ের সময় দিয়েছিল শ্বাশুড়ী
    আর তো দেরি সয়না।

    লাভের আশায় সব কিছু করি বিক্রি
    বউ বলে দাদির দেয়া বালা দু’খানা রাখোনা,
    ব্যবসা হলে সামনের পূজোয়
    এর থেকে বেশি দিব তুমি কেন বোঝনা।

    ব্যবসা হবে ব্যবসা
    চাই অনেক পুঁজি,
    বেতনের অনুকূলে ব্যাংক ঋণ
    ভেবে চিন্তে করি খোঁজাখুঁজি।

    বাজার বেশ ভালো চলে
    হচ্ছে প্রচুর লাভ,
    কত গয়না চাই বউকে বলি
    তব অলঙ্কারে হবে না অভাব।

    আহা! বাজার অনেক ভালো
    মনে আশার আলো,
    মনকে বলি আরো সামনে চলো
    তাড়াও মধ্যবিত্ত আঁধার কালো।

    শুনে স্বপ্নকথা সফলতা
    সকল বন্ধু মহা খুশি,
    সব দলবলে আসে
    বাবা তো এখনো বর্গা চাষী।

    হা হা হা! সূচকের ঊর্ধ্বগতি
    ধরেছে ভীমরতি,
    মাঝে মাঝে একটু পান করি
    বন্ধুদের আড্ডায় পড়ি।

    একি হলো! একি হলো
    সূচকের পতন,
    হায় ভগবান এতো নয়
    আমার মনের মতন।

    চলে যায় দিনের পর দিন
    মাথার উপর আকাশ সম ঋণ,
    চার দিকে বাঝে অশান্তির বীন
    পাওনাদার বলে স্বসম্মানে ফেরত দিন।

    কি করবো ভেবে না পাই
    ঋণের বোঝা সমূলে দ্বিগুণ,
    বাচ্চাটা খেতে চায় না
    মরিচ পোড়া বেগুন।

    ওদিকে বোনের
    সংসারে আগুন,
    ছোটটার বুঝি
    এবারও এলো না ফাগুন।

    মা বলে তোর বাবার বয়স হয়েছে
    আর না পারে,
    কত দিন আর চাষ দিবে
    পরের জমির উপরে।

    এখন আর বন্ধু পানি নাই
    মোড়ের দোকানে বাকি বিড়ি খাই,
    বন্ধু কাল দেখা হবে আজ যাই
    বাড়িতে এসেছে তোর ভাবির ভাই।

    বাচ্চা বলে অনেক দিন হলো
    বাবা আজকে দু’টো মাছ ভাত চাই,
    ওরে কিভাবে বুঝাবো
    আমার পকেটে পয়সা নাই।

    পাওনাদারের ধন্যা
    বাবার বকার বন্যা,
    বউয়ের ঠুকরে কান্না
    দাড়ি গোফে আমি আমি না।

    কোথায় বন্ধু
    কোথায় আনন্দ,
    এ কাপড়ে সপ্তাহ যায়
    শরীরে র্দুগন্ধ।

    ✨🆂🆂🅿🆂🆂✨

    5
    8 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar