Profile Photo

Nuralam HossainOffline

  • xoxnur
  • Profile picture of Nuralam Hossain

    Nuralam Hossain

    3 years, 6 months ago

    মাঝে মাঝে খুব একা লাগে যেমন খোলা মাঠে দাঁড়িয়ে থাকা একটা তাল গাছের মত, শত ঝড় বাতাসের আঘাতে ও সোজা থাকার চেষ্টা করেই যাই। দিন যায় ভালো তবে সবার মত এতোটা ও ভালো না কিছু স্মৃতি হঠাত করে আসে ভিতর টা ধুমরে মোচড়ে চলে যায় আবার শুরু হয় রাত এক এক করে সবাই ঘুমে মগ্ন হয় কেউ বা তার প্রিয় মানুষের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা কিছু মানুষ তা পারিনা ভেঙ্গে পড়ি রাতের আধারে নিরিবিলি বাসস্থানহীন বসে থাকা একা পাখির মত। আমাদের কেউ থাকেনা- থাকলে ও কেউ চিরস্থায়ী শান্তি দিতে পারেনা যে শান্তির খুঁজে আমরা থাকি সেই শান্তি আমরা পাইনা সবাই ছেড়ে যায় মাঝ পথে সবাই হারিয়ে যায় অগোচরে। কত রাত কেটে গেলো সেই বিচ্ছেদ বেদনা প্রথম রাতের মতই বুকের ভিতর টায় আঘাত দিয়ে যায়, ইচ্ছা করে চলে যাই দুনিয়ার সাথে চুক্তিবদ্ধতা শেষ করে অন্ধকারে মিলিয়ে যেতে কিন্তু তা ও সবার কথা ভেবে হয়ে উঠেনা। কত দিন যায় রাত যায় না খেয়ে না ঘুমিয়ে কাটাই তার কোনো হিসেব নেই, নাই কোন হিসাবের খাতা ও যেখানে টুকে রাখবো আমাদের কষ্ট নিয়ে কাটানো দিন তারিখ গুলো এক এক করে। আর কান্না আর কষ্ট এতো বিরহ আমি ও চাইনা আমি ও চেয়েছিলাম সবার মত করে শান্তি নিয়ে অশান্তিকে দূরে ঠেলে বাঁচতে কোনো দ্বিধা দন্ড ছাড়াই কিন্তু তা আর হলো কই? তা তো হচ্ছেনা কোনো এক মিথ্যা অভিনয় করে ভালো আছি বলতে ও কষ্ট হয়, চোখ মুছে কাউরে বলতে কষ্ট হয় কেমন আছো, কারো সাথে মনের অস্থিরতার কারন গুলো ও শেয়ার করতে কষ্ট হয়, বলতে পারিনা এক বাক্যে আমি ভালো আছি। কত মানুষ ছেড়ে যায় একা করে যায় একাকিনী রেখে আড়ালে হারিয়ে অন্য কোথাও সুখ খুঁজে নেয় আমরা পারিনা, পারি তবে আমরা সবাই না। একটা অভ্যাস একটা ভালো থাকার কারন যখন হঠাৎ করেই দূরত্ব তৈরি করে হারিয়ে যায় ঘন কুয়াশার আড়ালে, দৌড়ে গিয়ে যখন পাইনা তারে, ছুতে গিয়ে ও যখন ফিরে আসি বার সে কি করে বুঝবে আমি ভালো নেই?
    অসুস্থতায় ও বলতে পারিনা আমার কষ্ট হচ্ছে একটু কথা বলো, তার করা অন্যায় গুলোতে ও বাধা দিতে পারিনা এমন টা করোনা পরে তোমার উপর আমার বিশ্বাস থাকবেনা।
    হাজার দিনের পরিচয় যখন অপরিচিতি পায় তখন আমাদের কষ্ট হয় সব কিছুতেই কষ্ট হয়। কে বুঝায় কারে সবাই হারিয়ে যায় সবাই আচমকা হারায় বিভিন্ন বাহানায় বিভিন্ন দোষ ভুল দেখিয়ে হারায় অথচ তার থেকে বড় ভুল ক্ষমা করে থেকে যাই। যাক হারিয়ে গেছে হারানোর মানুষ তাকে খুঁজে লাভ নেই- বিচ্ছেদ শেষে ফিরে এসে কষ্ট ছাড়া তার কিছুই দেওয়ার নেই..।

    একা বেঁচে থাকা জরুরি একা বাঁচতে হয় একা বাঁচা অনিবার্য।

    4
    4 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die

Nur

Skip to toolbar