-
আত্মচক্র
♠
প্রোথিত রয়েছে তোমার অতীত আমার ভেতর;
ছায়ার মতো হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে।
আগামীর তরঙ্গে ভেসে যেতে যেতে সে খণ্ডিত হয়েছে স্রোতের মতোন।
তবু চোয়ালে দৃঢ়তা টেনে, বুকে সাহস এনে
আমি তার পিছু নেই, তোমাকে দেখার আশায়।কাঁধে রাইফেল, হাতে বাইবেল;
ধর্মের যিশুকে ভালোবাসে অধর্মের শিশু,
অথবা হত্যা করে নিজের সামগ্রিক বিশ্বাস।
রাষ্ট্রীয় উনুনে সেদ্ধ হচ্ছে মধ্যবিত্ত জীবন;
ভ্রান্তির ডালায় সাজানো হচ্ছে ভবিষ্যৎ।
এইসব নিয়ে, মাথা ঘামিয়ে
কবিতা হয়ে ওঠে সমাজের দাস।তাই, ফেলে এসেছি পুরোনো দ্বিধার শহর,
সামনে মিছিলের বহর;
কারো শবযাত্রা, যুবতী স্ত্রীর ক্রন্দন,
দীর্ঘশ্বাসে ভেসে ওঠে ভরাট স্তন।
আমি এড়িয়ে যাই, সামনে তাকাই;
যেহেতু আরো দূরে, সময় ফুড়ে ছুটে যাচ্ছ তুমি।তোমাকে পেতেই হবে, বর্তমান শরীরে;
গোলাপের ঘ্রাণ ফুরোলেই কফিনের ভেতর জ্বলে ওঠে চিতা।
ওখানে শুয়ে আছেন পিতা,
কোলে নিয়ে নিঃসঙ্গ ভায়োলিন।
আমি ছুটছি, পিতাকে মাড়িয়ে, সময়কে ছাড়িয়ে;
ঠোঁটে যুবতীর চুমু, মাথায় বুলেটের ক্ষত নিয়ে
কাঁটাতার ডিঙ্গিয়ে তোমার পদচিহ্ন ধরে।বহুপথ আরো বাকি,
অথচ পিছনে নাম ধরে কেউ করতেছে ডাকাডাকি।
সময় নাই, তবুও তাকাই; দেখি
তুমি, তোমার পিছনে ঊষর মরুভূমি।
আমি দ্বিধার আলিঙ্গনে বাঁধা পড়লাম,
নিজেকে ভালোবেসে তোমার আঙ্গুলে জড়ালাম।13 Comments-
-
বিষ্ময়করভাবে অনন্য যেন সুসজ্জিত শব্দ-সুরের অর্কেস্ট্রেশ্যেন হয়ে চললো আমার বিষ্ফোরিত চোখের সামনে…! ‘আত্মচক্র’… সক্রিয়ভাবে দ্বিধাহীন অথচ যেন প্রসন্ন নির্মুক্তির পথে শত আকাঙ্খিত ইউটার্ন… জয়তু প্রিয়…
-
-
-
অসাধারন…………………শব্দের সাথে শব্দের একটা অপূর্ব দ্যোতনা মুগ্ধতা ছড়ালো…………সাথে একটা ঝটকাও। চমৎকার লাগলো।
-
-
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



কবি আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই