Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 3 years, 11 months ago

    দাও যেতে দাও
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী
    _______________________
    যাবে যাহা তাহা রাখিতে ধরিয়া সাধ্য নাই কাহারো।
    ডাকো যত, যাবে মুক্তির পানে দ্রুত লয় ল’য়ে আরো।
    করো যত ফের, প্রীতি হৃদয়ের, সমুদয় নিবেদন,
    আসিবেনা ফিরে, যাবে চিরতরে, প্রতীক্ষা অকারণ।
    ,,
    যাবে যাহা যেতে দাও তাহা কভু রাখিওনা হৃদে ভরে,
    সময়-প্রবাহে দিওনা আটক, ধরণী রেখ না ধরে।
    নইলে তখন বাধা পড়া ক্ষণ, হৃদয়ে হইয়া আটক
    বুক-পিঞ্জরে মারিবে সজোরে না পাইয়া কোন ফটক।
    ,,
    আদি-অনন্ত সময়ের খেলা, সময় রহে না থামি।
    গত, আজ, কাল, সন্ধ্যা-সকাল সময়ের অনুগামী।
    আমি, তুমি, তারা, চন্দ্র-সেতারা সময়ের উপাদান,
    সকলে মিলিয়া সময়ের ঘড়ি রাখিয়াছি চলমান।
    ,,
    চলে যাবে যারা তারাও মানিছে সময়ের চিরগতি
    থামিয়া রহিয়া করিবে কি তারা সময়ের কোন ক্ষতি!
    চাও নাকি ধরা, থেমে হোক মরা, কারো গতি মন্থরে
    কেন তবে তারে তবু বারেবারে হাঁকিছ উচ্চস্বরে!
    ,,
    14.12.2022
    02:30

    10
    12 Comments
Skip to toolbar